মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

'সবাই ইসলামি ঐক্য চায়! কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা কারো কাছে নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mamunul_haq

মুহাম্মাদ আবু নাইম ও মুহাম্মাদ রায়হান রাযী: বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক ইসলামী ঐক্যের ডাক দিয়ে বলেছেন, সবাই ইসলামি ঐক্য চায়! কিন্তু ঐক্যের জন্য সুনির্দিষ্ট কোন পরিকল্পনা কারো কাছে নেই।

তিনি বলেন, এখানে ব্যতিক্রম বাংলাদেশ খেলাফত যুব মজলিস। এটি প্রতিষ্ঠার পর থেকে বৃহত্তর ইসলামি ঐক্যের কার্যকর প্রয়াস চালিয়ে যাচ্ছে।

এই কারণে তিনি সংগঠনের নেতা-কর্মীদের ইসলামী ঐক্যের জন্যে প্রয়োজনে সংগঠনের ব্যানার এবং নাম বিসর্জন দেওয়ার জন্যে প্রস্তুত থাকারও আহ্বান জানান।

আজ (৯ মার্চ) বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ময়মনসিংহ বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল ১১ টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়ে বিকাল ৫ টায় প্রধান অতিথির বক্তব্য ও দোয়ার মধ্য দিয়ে শেষ হয়।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব মজলিস খ-শাখার কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা মুহাম্মাদ জাহিদুজ্জামান, যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য জননেতা জনাব মুহসিন ভুঁইয়া, যুব মজলিস খ-শাখার কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আল আবিদ শাকির, সম্মেলনের সভাপতি মাওলানা রেজাউল করীমসহ কেন্দ্র এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার অনন্য নেতৃবৃন্দ।

মাওলানা মামুনুল হক বলেন, পাঠ্যপুস্তক নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে এসবের প্রতি সবাইকে দৃষ্টি রাখতে হবে। শাহ জালালের এই বাংলায় নাস্তিক্যবাদি শিক্ষা ব্যবস্থা কোন ভাবেই চলতে দেওয়া হবে না।

 

তিনি বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিমকোর্টের নাকের ডগায় গ্রীক দেবীর মূর্তি স্থাপনের ব্যাপারেও তীব্র নিন্দা জানান এবং দ্রুত মূর্তি সরানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, ২০০১ সালে ফতোয়া বিরোধী রায়ের ব্যাপারে যেভাবে বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতা শাইখুল হাদীস মুফতী আমীনির নেতৃত্বে দুর্বার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ফতোয়া থাকবে এই রায় প্রধানে হাইকোর্টকে বাধ্য করেছিল,