রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয়

বিকালে তথ্যমন্ত্রীর ফেসবুক লাইভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

inu-2আওয়ার ইসলাম : আজ শনিবার বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত ফেসবুক ও ইউটিউবে ফেসবুক ও Jatiya Samajtantrik Dal Jasod আইডিতে সরাসরি যুক্ত থাকবেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিকালে আয়োজিত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মহাসমাবেশ চলাকালে এ সংযোগের ফলে সমগ্র বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ ইন্টারনেটের মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ও তাদের মতামত জানাতে পারবেন।
গণতন্ত্রের পাশাপাশি সমাজতন্ত্র, অসাম্প্রদায়িকতা, বৈষম্যহীন সমৃদ্ধি, মুক্ত ইন্টারনেট ও সবুজ টেকসই উন্নয়নের প্রবক্তা মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু জাসদ প্রধান হিসেবে মহাসমাবেশে সভাপতিত্ব করবেন। দেশের সকল অঞ্চল থেকে আগত প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী এ সমাবেশে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে জাসদ সূত্র।
-এআরকে