রোকন রাইয়ান : বাংলাদেশের ষোলকোটি মানুView postষের ধর্মীয় চাহিদা পূরণের জন্য আলেমদের রয়েছে সাফল্যগাঁথা অতীত। সকালের রোদেলা মকতব থেকে ওয়াজের সবুজ সামিয়ানা, আলিফ বা থেকে দেশের উচ্চ শিক্ষায় মর্যাদার পালক ইত্যাদিতে রয়েছে আলেমদের অসামন্য অবদান।
হালে বাংলাভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করার গতিময় পথে বুকটান করে দাঁড়িয়ে আছে আলেমদের সৃজনশীল প্রকাশনাশিল্প। দেশ-বিদেশের মর্যাদাশীল যে কোন প্রকাশনার সঙ্গে সমানে সমান চলবার মতো সৃজনশীল প্রকাশনাশিল্প গড়ে তুলছেন দেশের আলেমরা।
বললে বাড়িয়ে বলা হবে না, প্রকাশনাশিল্প ঘিরেই-প্রাণবন্ত হয়েছে ইসলামি ভাবধারার লেখকগণ। লেখালেখির সবুজ প্রান্তরে এখন আমাদের অনেক কোকিল। ফুল ফসল আর সাফল্যে ঘেরা লেখিয়েদের আঙ্গিনা। কওমি চেতনার এই আঙ্গিনা থেকে গড়ে ওঠছে সৃজনশীল প্রকাশনা, অনলাইন মিডিয়া, সাহিত্য সাংস্কৃতিক সংগঠন, লেখক সংগঠন ইত্যাদি।
এ ছাড়াও রুচি বৈচিত্র ও নিজস্ব চেতনা নিয়ে প্রকাশিত হচ্ছে কয়েকডজন ইসলামি ম্যাগাজিন বা মাসিক পত্রিকা। এসব পত্রিকা ঘিরেও তৈরি হয়েছে গুণবিচারী সম্পাদক, লেখক ও পাঠক। ভালো লাগার মতো বিষয় হলো, আমাদের সন্তানরাই দেশের মূলধারার মিডিয়া বা গণমাধ্যমে অদম্য সাহস নিয়ে কাজ করছেন। ছিটেফোটা সফলতাও আছে তাদের।
দেশের চিন্তাশীল আলেমদের অল্প কয়জন ভাবলেন, লেখক, প্রকাশক ও সম্পাদকদের মাঝে মেলবন্ধ প্রয়োজন। প্রয়োজন নিজেদের চেনাজানা। পয়পরিচয়। ভাবনা থেকেই কাজ শুরু। উদ্যোগ নেওয়া হয়েছে মিলনমেলার।
একটেবিলে আমন্ত্রিত হবেন, কওমি চেতনাধারী কবি, লেখক, সম্পাদক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পি সমাজ ও সৃজনশীল প্রকাশকরা। ফলে সমৃদ্ধ হবে আমাদের লেখালেখি, সম্পাদনা ও প্রকাশনাশিল্প। আত্মসমালোচনা ও আত্মসমৃদ্ধির এই মিলনমেলা আগামী নির্মাণে সাহস জোগাবে।
চিন্তাটির বীজতলা কালের শক্তিমান লেখক মুহাম্মদ যাইনুল আবিদীন। সঙ্গে আছেন আরও কয়েকজন।
মেলবন্ধনের চিন্তাকে সামনে রেখে আগামী ২৬ মার্চ ২০১৭ সকাল ৯টায় রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘ইসফেন্দিয়ার জাহেদ হাসান’ মিলনায়তনে একটি মিলনমেলার আয়োজন করা হয়েছে।
আমন্ত্রণ জা