রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয়

জঙ্গি নির্মূলে জাতীয় ঐক্য জরুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

moududজঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে জাতীয় ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ‘জিয়া সাংস্কৃতিক সংগঠন’ (জিসাস) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- 'জঙ্গিবাদ দমন ও নির্মূল করতে তিনি জাতীয় ঐক্য চান। একটি মধ্যপন্থী, উদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সব ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদকে ঘৃণা করে। '

তিনি আরও বলেন, যদি জঙ্গিবাদ জাতীয় একটি সমস্যা হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ সরকারের উচিত হবে সব রাজনৈতিক দলকে আহ্বান জানানো; যাতে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে নিশ্চিহ্ন করার জন্য একটি জাতীয় ঐক্য সৃষ্টি করা যায়।

এআর