বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

পোশাক কোথাও বাধা নয়, সমস্যাও নয়, সমস্যা হলো দৃষ্টিভঙ্গির: আবদুস সাত্তার আইনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ainyআবদুস সাত্তার আইনী। সম্ভাবনাময় একজন দুরন্ত তরুণের নাম। সংগ্রামী প্রত্যয়ের প্রতিকৃতী। জন্ম ১৯৮৭ সালে ময়মনসিংহের গৌরীপুরে। জন্মের ছয় দিন আগে বাবা মারা যায়। লালিত পালিত হন নানা বাড়ি।সেখানেই লেখাপড়ার হাতেখড়ি তার। অফূরন্ত উদ্যোম ও সাহসে ভরপুর এ তরুণ পড়েছেন দেশের সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠানে। ২০০৫ সালে দাওরা সম্পন্ন করেছেন জামিয়া রাহমানিয়া আরাবিয়াতে এবং ২০১৫ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগে।

তবে তার মূল পরিচয় তিনি একজন লেখক ও ভালো অনুবাদক। বর্তমানে তিনি মাসিক আল জান্নাত-এর নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন। বাজারে রয়েছে বেশ কয়েকটি গ্রন্থ। ফিলিস্তিনের স্মৃতি, সিরাত থেকে শিক্ষা, লাল কর্কট, আগামী দিনের পৃথিবী, বিচূর্ণ সিংহাস, কাসাসুল কুরআন,  দেশ-দেশান্তার তার উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ।

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সর্বোচ্চ ডিগ্রিধারী এ তরুণ আলেম জানিয়েছেন জীবন ও শিক্ষা জীবনের কথা। ক্যাম্পাস জীবনের টুকরো স্মৃতি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদরাসা শিক্ষার্থীদের অবস্থা ও অবস্থান ও লেখক হওয়ার গল্প। উদ্দীপ্ত তরুণ আবদুস সাত্তার আইনীর গল্পগুলো পাঠকের কাছে তুলে ধরেছেন আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক আতাউর রহমান খসরু।

আওয়ার ইসলাম : আপনার জন ও বেড়ে ওঠার দিনগুলো কেমন ছিলো?
আইনী : আমার জন্ম আমার নানার বাড়িতে, ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার তেরশিরা গ্রামে। আমার জন্মের ছয় দিন আগে আমার বাবা মারা যান। আমার মা যখন আমার নানার বাড়িতে আসেন সন্তান জন্ম দেয়ার জন্য, তখন আবার বাবা কিছুটা অসুস্থ ছিলেন। পরে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। ময়à