রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয়

চট্টগ্রামের দুই বাড়িতে অভিযান শেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ovijanআওয়ার ইসলাম : জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখা চট্টগ্রামের দুটি বাড়িতে অভিযান শেষ করেছে পুলিশ। কিন্তু তল্লাশি অভিযান চালিলে দুটি বাড়িতে কিছু পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

সোমবার সন্ধ্যা ছয়টায় অভিযান শেষ করে পুলিশ।

পুলিশ জানায়, জঙ্গি আস্তানা সন্দেহে আজ সোমবার বিকেল পৌনে চারটার দিকে আকবর শাহ থানা এলাকায় কর্নেল হাট সিডিএ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের চারতলা ভবন ঘিরে অভিযান শুরু করে পুলিশ। এর তিন কিলোমিটার দূরে ঈশান মহাজন লেনের একটি চারতলা বাড়িতে অভিযান চালায় পুলিশ। সন্ধ্যা ছয়টার দিকে অভিযান শেষ হয়।

নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) ফারুক উল হক সাংবাদিকদের জানান, কিছু তথ্যর ভিত্তিতে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ওই দুটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে কিছু পাওয়া যায়নি।

-এআরকে