
আওয়ার ইসলাম : সন্ত্রাস ও উগ্রবাদ বৈশ্বিক হুমকিতে পরিণত হয়েছে। ইউরোপ আমেরিকা থেকে শুরু করে তৃতীয় বিশ্বের দেশগুলো কেউ সন্ত্রাস থেকে নিজেকে রক্ষা করতে পারছে না। আত্মঘাতী ও চোরাগুপ্তা হামলার শিকার হচ্ছে প্রায়শই। গতকালই ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ঘটেছে সন্ত্রাসী আক্রমণ। সম্প্রতি বাংলাদেশেও কয়েকটি আত্মঘাতি হামলা ও তার প্রয়াস চোখে পড়েছে। দীর্ঘদিন দেশীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টার পরেও উগ্রপন্থা ও উগ্র সংগঠনগুলোকে নির্মূল করা সম্ভব হচ্ছে না।
ভয়ের কথা হলো, উগ্র মতাদর্শে জড়িয়ে পড়ছে সমাজের সব শ্রেণীর তরুণ ও যুবক। এখানে যেমন রয়েছে দরিদ্র্য অসহায় পরিবারের সন্তান, তেমন রয়েছে সর্বাধুনিক শিক্ষায় শিক্ষিত ধনীর দুলাল। আরও দুঃখজনক ব্যাপার হলো এর সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে যাচ্ছে ইসলাম ও মুসলমানের নাম।
দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে উগ্রপন্থার উত্থান ও মুসলিম তরুণদের তার সঙ্গে জড়িয়ে পড়ার কারণ অনুসন্ধান করেছেন বিশিষ্ট আলেম ও শিক্ষাগবেষক চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আ ফ ম খালিদ হোসেন। আওয়ার ইসলামের পক্ষে তার সঙ্গে কথা বলেছেন আতাউর রহমান খসরু।
শিক্ষাবিদ ও আলেম ড. আ ফ ম খালিদ মনে করেন, আত্মঘাতী হামলা একটি অগ্রহণযোগ্য পদ্ধতি। এর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি বলেন, আত্মঘাতী বোমা হামলা করে ইসলাম প্রতিষ্ঠার প্রয়াস ও বিধি-বিধান প্রয়োগের ধারণাটি আমার কাছে গ্রহণযোগ্য নয়। কেননা যুদ্ধের ময়দানেও আত্মঘাতী বোমা হামলা গ্রহণযোগ্য নয়। রাসুলুল্লাহ সা. এর যুগেও বিষয়টি গ্রহণযোগ্যতা পায় নি। যেমন কোনো এক জিহাদে একজন মুসলিম খুব বীরত্বের সঙ্গে যুদ্ধ করছিলেন। লোকেরা তার ব্যাপারে রাসুল সা. বললো, লোকটা কী জান্নাতি? রাসুল সা. বললেন, লোকটা জাহান্নামি। পরে দেখা গেলো লোকটি আত্মহত্যা করেছে।
তিনি বিপথগামী তরুণদের প্রশ্ন করে বলেন, ‘যুবকদের কাছে আমার প্রশ্ন, এভাবে বোমা মেরে, চোরাগুপ্তা হামলা চালিয়ে কী ইসলামের বিধি-ব