মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

স্বাধীনতা দিবস উপলক্ষে সম্মাননা পেলেন ৫ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

podok

আওয়ার ইসলাম: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্ব স্ব ক্ষেত্রে কাজের অবদানের জন্য ‘মাওলানা আলী আশরাফ রহ. সম্মাননা পদক’ পেয়েছেন দেশের নবীন-প্রবীন ৫ জন আলেম।

কুমিল্লার ময়নামতিতে অবস্থিত মাদরাসায়ে আশরাফুল উলুম বুধবার সন্ধ্যায় ‘দেশপ্রেম ও স্বাধীনতার প্রতীক আলেম সমাজ’ শীর্ষক সেমিনারে এই সম্মাননা প্রদান করা হয়। সেমিনারের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান আশরাফীর হাত থেকে সম্মাননা গ্রহন করেছেন, দ্বীনি শিক্ষা প্রসারে বিশেষ অবদানের জন্য কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি, পীরে কামেল আল্লামা নুরুল হক, ইসলামি চিন্তা-গবেষণা ও সাংবাদিকতার জন্য দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, ইসলামি চিন্তা-গবেষণা ও অনুবাদ সাহিত্যের জন্য মুহাম্মদ যাইনুল আবিদীন, ছড়া-কবিতা ও সৃজনশীল লেখালেখির জন্য দৈনিক আমার বার্তার সহ সম্পাদক মাসউদুল কাদির, সৃজনশীল লেখালেখি ও সাংবাদিকতার জন্য দৈনিক আমাদের অর্থনীতির বিভাগীয় সম্পাদক হুমায়ুন আইয়ুব।

[caption id="" align="alignnone" width="960"]Image may contain: 6 people, beard অনুষ্ঠানে আগে বৃক্ষরোপন করেন আলেমগণ[/caption]

মাদারাসার প্রিন্সিপাল মাওলানা আনিসুর রহমান আশরাফীর উপস্থাপনায় সম্মাননা পাওয়া ৫ জনসহ বক্তব্য রাখেন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, কারেন্টনিউজের প্রধান সম্পাদক আমিমুল ইহসান, মাদরাসাতুল কুরআনের প্রিন্সিপাল মাওলানা গাজী মুহাম্মদ সানাউল্লাহ, উত্তরার মাইলষ্টোন কলেজের সহকারী অধ্যাপক ছফিউল্লাহ হাশেমী, রকমারি ডটকমের পরিচালক মাওলানা ইহসানুল হক প্রমুখ।

দিনভর উৎসব-আয়োজন শেষে সন্ধ্যà¦