সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


বড় স্বপ্ন দেখো ঐক্য প্রয়াসী হও: দেওবন্দে মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mahfujul_hakহাওলাদার জহিরুল ইসলাম: ঢাকার ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া রহমানিয়া'র মুহতামিম ও বেফাকের যুগ্ম মহাসচিব হজরত মাওলানা মাহফুজুল হক সাহেব বেফাকের শুরা সদস্য মাওলানা রশিদ আহমদসহ ছয়নের একটি কাফেলা নিয়ে গতকাল দুপুরে দারুল উলুম দেওবন্দে আসেন৷

রাতে 'জামিয়া রহমানিয়া'র ছাত্রদের উদ্যোগে একটি বিশেষ মজলিসের আয়োজন করা হয়৷ এতে মাওলানা মাহফুজুল হক বাঙালী ছাত্রদের উদ্দেশ্যে বয়ান পেশ করেন৷ হজরত শুরুতে এবারের ভারত সফরের উদ্দেশ্য বর্ণানা করে বলেন, ‘আমরা গত ১৬মার্চ কলকাতায় আসি৷ পরদিন হাওড়ায় একটি মাদরাসার প্রোগ্রামে অংশ নিয়ে বোম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হই৷ এখানে শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক ইসলামী সংস্থা 'দীনিয়াতে'র বিভিন্ন সেমিনারে অংশ নেই৷

দীনিয়াত মূলত স্কুলে পড়ুয়া মুসলিম শিশুদের নিয়ে কাজ করছে৷ শিশুরা মাদরাসায় না পড়েও কীভাবে দীনের মৌলিক শিক্ষাটা পেতে পারে এবং দীনি চেতনায় নিজেকে গড়ে তুলতে পারে সে বিষয়ে অভিনব পদ্ধতিতে কাজ করে যাচ্ছে৷ দীনিয়াতের কাজগুলো খুব কাছ থেকে দেখা, কর্ম কৌশল উপলব্ধি করতেই আমাদের এবারের ভারত সফর৷’

তিনি বলেন, 'শুধু ভারতেই নয় পৃথিবীর নানা দেশে দীনিয়াত প্রণীত শিক্ষা সিলেবাসটি বেশ জনপ্রিয়তা লাভ করছে৷ ভারতে দীনিয়াতের অধীনে প্রায় ১৪হাজার 'মুনাজ্জাম মকতব' পরিচালিত হচ্ছে৷ যেখানে আনুমানিক ১৫লক্ষ মুসলিম শিশু পড়া লেখা করছে৷ এই অভিনব পদ্ধতিটি বাংলাদেশেও চালু করতে চাই৷ এখানে যে ব্যাপক খেদমতটি হবে তা বাংলাদেশের বর্তমান পরিস্থিতে খুবই জরুরী৷’

তিনি বলেন, ‘আমাদের আকাবির আসলাফ সর্বদাই দীনের ব্যাপক প্রসার ও নতুন প্রজন্ম কী করে দীনি চেতনায় লালিত হতে পারে তা নিয়ে কাজ করেছেন৷ বাংলাদেশে হজরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. দেশের ৬৮হাজার গ্রামে ৬৮হাজার মকতব প্রতিষ্ঠার কথা বলেছিলেন৷ হজরত শায়খুল হাদিস রহ.ও শেষ বয়সে এসে এ বিষয়ে খুব গুরুত্ব দিয়েছিলেন৷ সেই ধারাবাহিকতায় নতুন প্রজন্মকে নিয়ে আমাদেরও ভাবতে হবে৷ তোমরা তরুণরাও এ ব্যাপারে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে পারো৷’

ছাত্রদের উদ্দেশ্যে দেয়া বয়ানে মাওলানা মাহফুজুল à¦