রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয়

থেরেসা মের কাছে খালেদার চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khalada copy
আওয়ার ইসলাম : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিঠি লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের কাছে। চিঠিতে তিনি লন্ডনে জঙ্গি হামলার ঘটনার নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।

সোমবার সকালে বারিধারায় ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল উইংয়ের প্রধান অ্যাদ্রিয়ান জোনসের কাছে বিএনপি চেয়ারপারসনের চিঠি পৌঁছে দেন দলের বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

চিঠি দেওয়ার পর সাংবাদিকদের কাছে রিপন বলেন, লন্ডনে পার্লামেন্ট ভবনের কাছে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে খালেদা জিয়া ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সকালে হাইকমিশনের পলিটিক্যাল উইংয়ের প্রধান চিঠিটি গ্রহণ করেছেন।

-এআরকে