সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

২৪ এপ্রিল পবিত্র লাইলাতুল মিরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chad_miraj_ramjanআগামী ২৬ রজব ১৪৩৮ হিজরি, ২৪ এপ্রিল সোমবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে।

বাংলাদেশের আকাশে আজ ১৪৩৮ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ৩০ মার্চ বৃহস্পতিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে।

আজ বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়য়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

সভায় তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মোঃ মিজান-উল-আলম, মন্ত্রি পরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ ছাইফুল ইসলাম, ধর্ম মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এ বিএম আমিনউল্লাহ, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ইসতিয়াক হোসেন, ধর্ম সচিবের একান্ত সচিব মোঃ গোলাম মওলা, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ১৪৩৮ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা কমিটি ওই সিদ্ধান্ত নিয়েছে।

আরআর

মদিনায় চলছে ঐতিহ্য মেলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ