সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


‘এখন প্রয়োজন কালোত্তীর্ণ যোগ্যতার একদল আলিম যারা সমাজে বহুমুখী অবদান রাখতে পারবেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আব্দুল মান্নান মিয়াজী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রভাষক।পড়াশোনায় ছিলেন অদম্য মেধাবী। ফলাফলও ঈর্ষণীয়। ২০০০ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাতালিকায় ৭ম স্থান অর্জন করেন।

২০০২ সালে আলিম পরীক্ষায় বোর্ড বৃত্তি লাভ করেন। তারপর তুমুল প্রতিযোগিতার পর্ব পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের ঠিকানা গড়ে নেন।২০১০ সালে অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন। এবং কলা অনুষদেও প্রথম হয়ে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হন।

২০১১ সালে এম এ তে  তিন গ্রুপে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে সৈয়দ আবেদ আলী স্মারক স্বর্ণ পদক অর্জন করেন। এছাড়াও কিং সউদ বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ঢাবির আরবী বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

অবসরে লেখালেখিও করেন। প্রকাশিত গবেষণামূলক প্রবন্ধ ৪ ও গ্রন্থ দুটি। দেশে আরবী ভাষার বিস্তারে বিশ্ববিদ্যালয় শিক্ষদের নিয়ে গড়ে তুলেছেন মুআসসাতুল আরাবিয়্যাহ বাংলাদেশ লিল বুহুস ওয়াল মাআরিফ। ব্যক্তি জীবনেও তিনি সুখী, এক সন্তানের জনক।সরলতা আকীর্ণ এই বিদ্বান মানুষটির সাথে কথা হয় ঢাবির ক্যাম্পাসে। সাক্ষাৎকার নিয়েছেন রোকন রাইয়ান ও আবু সাঈদ জোবায়ের

বাংলাদেশে ইসলাম এখন কোন অবস্থায় আছে?

বিষয়টি একটু ব্যাখ্যা সাপেক্ষ। ব্যাক্তি পর্যায়ে দৃষ্টি দিলে দেখা যায় ভালই। কিন্তু সামাজিক বা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম খুব ভাল নেই। এক কথায় বলা যায় ইসলাম বাংলাদেশে মাঝারি অবস্থানে আছে।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য কি করণীয়?

আসলে ইসলামের গোড়াপত্তন হয়েছে ব্যক্তি থেকে ব্যক্তি, মানুষ থেকে মানুষ, এভাবেই সাহাবীরা মহানবী (সা:) কে দেখে ইসলাম শিখেছেন এখন ঠিক এমন একজন সর্বোতভাবে অনুকরণীয় ব্যক্তির খুব অভাব একজন সংস্কারক হয়ত আমাদের এ অবস্থা থেকে উত্তরণ করতে পারেন।

এমন যোগ্য ব্যক্তি তৈরি না হওয়ার কারণ কী?

যুগের অবক্ষয় এর একটি কারণ। সময়ের চাহিদার পরিবর্তনও একটি বড় কারণ। এখন প্রয়োজন কালোত্তীর্ণ যোগ্যতার একদল আলিম। যারা সমাজে বহুমুখী অবদান রাখতে পারবেন। তবে আদর্শের জায়গায় আগের মত ব্যক্তি তৈরি না হলেও, এখন বহুমুখী প্রতিভা ও কাজের কিছু মানুষ দেখা যাচ্ছে। অনেকে মাদ্রাসায় পà