রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয়

‘ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি দেশবাসী মনবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pir_shahebইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (শায়েখ চরমোনাই) বলেছেন, বর্তমান সরকার পুনরায় ক্ষমতা ফিরে পেতে ভারতের অনুগ্রহ চায়। ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে বাংলাদেশকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চায়। এ চুক্তি জনগণ মানবে না।

এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের যে সমস্যাগুলো আছে, সেগুলো সমাধান বেশি প্রয়োজন। কিন্তু তিস্তা চুক্তি হবে কিনা তা এখনো অনিশ্চিত। ভারতের সাথে সামরিক চুক্তি হলে আমাদের অভ্যন্তরীণ সব পরিকল্পনা ফাঁস হয়ে যাবে, ফলে নিজস্ব স্বকীয়তা বলতে কিছু থাকবে না। আমরা পরাধীনতার শিকলে আজীবনের জন্য আবদ্ধ হয়ে যাব।

শায়েখ চরমোনাই বলেন, ২৫ সাল গোলামী চুক্তির খেসারত জাতিকে চরমভাবে দিতে হয়েছে। এখন সামরিক চুক্তি হলে চিরদিনের জন্য ভারতের গোলামী করতে হবে। কাজেই দেশপ্রেমিক সেনাবাহিনীকে শেষ করার জন্য সামরিক চুক্তির নামে গোলামী চুক্তি দেশপ্রেমিক ঈমানদার জনতা মানবে না।

তিনি বলেন, জনগণের সেন্টিমেন্ট বুঝে ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি থেকে বিরত থাকতে হবে সরকারকে। আমরা এখন স্বাধীন আছি কি-না, এ প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের ব্যক্তি স্বাধীনতা নেই, রাজনৈতিক স্বাধীনতা নেই, অর্থনৈতিক স্বাধীনতাও হুমকির মুখে।

আরআর