মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

বড়হাট পৌঁছেছে সোয়াট: যে কোনো সময় অভিযান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Borohatআওয়ার ইসলাম : মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর অভিযানের পর এবার শহরের বড়হাট এলাকায় আরেকটি ‘জঙ্গি আস্তানা’য় অভিযান চালাতে সেখানে পৌঁছেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অস্ত্র ও কৌশল ইউনিট (সোয়াট)।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে সোয়াট সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। গতকাল বৃহস্পতিবার রাতভর ওই এলাকা রেকি করেন বিশেষ এই বাহিনীর সদস্যরা।

এদিকে, সকাল পৌনে ৯টার দিকে ওই বাড়ির ভেতর থেকে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে।

বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান বলেন, ‘এরই মধ্যে একটি অভিযান শেষ হয়েছে। এখন আমরা বড়হাটে অভিযানের প্রস্তুতি নিচ্ছি। রাতে রেকি করা হবে। কাল শুক্রবার সকাল থেকে অভিযান শুরু হতে পারে।’

মৌলভীবাজার শহরের বড়হাট ও সদর উপজেলার ফতেপুর এলাকায় দুটি বাড়ি গত বুধবার থেকে ঘেরাও করে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই বাড়ি দুটির মালিক লন্ডনপ্রবাসী সাইফুর রহমান।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ