পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে দু’দেশের মধ্যে ৩৩টি চুক্তি ও সমঝোতা স্মারক হবে।
মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মাহমুদ আলী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৭ থেকে ১০ এপ্রিল ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। আমরা নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবো।’
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি নিমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আর পৃথক এক নিমন্ত্রণপত্রে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী রাষ্ট্রপতি ভবনে অবস্থানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।
ভারত-বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক হবে নাকি চুক্তি হবে- এমন প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী সমঝোতা স্মারক হবে বলে ইঙ্গিত করেন।
তিনি বলেন, ‘এটা গোপন কোনো বিষয় না। আপনারা সবকিছুই জানতে পারবেন। আমাদের নিন্দুকেরা যা বলছে সেটি ঠিক নয়।’
তিস্তা চুক্তির ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক এখন যে অবস্থানে আছে, সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। সেখানে একটি বিষয় হলো কি হলো না, সেটি তেমন বড় কিছু নয়।’
দু’দেশের মধ্যে চুক্তি ও সমাঝোতা স্মারকের বেশির ভাগই সীমান্তহাট স্থাপন, তথ্য ও সম্প্রচার, বেসামরিক পারমানবিক সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, ভূতাত্তি¡ক বিজ্ঞান, ভারতের প্রদেয় তৃতীয় লাইন অব ক্রেডিট, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা সম্পর্কিত বলেও জানান মন্ত্রী।
স্বাক্ষর অনুষ্ঠানের পাশাপাশি দুদেশের দুই প্রধানমন্ত্রী বিরল-রাধিকাপুর রুটে মালামাল পরিবহনকারী রেল চলাচল, খুলনা-কোলকাতা রুটে যাত্রীবাহী বাস ও রেল চলাচল, ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে অতিরিক্ত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়ার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া দুই প্রধানমন্ত্রী