রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সময় বাড়ানো হলো ওমরার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Haj-Top20160803120119সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরার সময় এক মাস বাড়িয়েছে!

আরো বেশি মুসল্লিকে ওমরাহর সুযোগ দিতেই এ উদ্যোগ।

ওমরাহর সময় জুলাইয়ের ১০ তারিখে (১৫ শাওয়াল) শেষ হওয়ার কথা থাকলেও সেই সময় বাড়িয়ে জুনের ১০ তারিখে (১৫ রমাদান) করা হয়েছে।

ওমরাহ হজের সময় হজযাত্রীদের সেবা প্রদানকারী বিভিন্ন কোম্পানি এবং সংস্থাকে ওমরাহ হজের সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

আরবি মাসের নবম মাস রমাদানের সময় ধর্মপ্রাণ মুসল্লিরা ওমরাহ পালন করে থাকেন। কারণ এই মাস মুসল্লিদের কাছে অনেক তাৎপর্য বহন করে।

হজ ও ওমরাহর সময় মক্কা এবং মদীনার বিভিন্ন পবিত্র স্থান, মসজিদ এবং হোটেলের সেবা নিশ্চিতে সচেষ্ট থাকে কর্তৃপক্ষ। হজ ও ওমরাহ উপলক্ষে বহু মুসল্লি পবিত্র নগরী মক্কা ও মদীনায় জড়ো হয়। তাদের স্বাগত জানাতে এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হয়।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৬৪ লাখ মুসল্লিকে ওমরাহ পালনের জন্য ভিসার অনুমোদন দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ২০১৫ সালের চেয়ে এই সংখ্যা ছিল ৭ ভাগ বেশি।

ওমরাহ পালনের জন্য সবচেয়ে বেশি ভিসা পেয়েছে মিসর। দেশটি ২০১৬ সালে ওমরাহ পালনের জন্য ভিসা পেয়েছে ১৩ লাখ ৩ হাজার ৬৭টি। ২০১৫ সালের চেয়ে এই সংখ্যা ছিল ১৭ ভাগ বেশি।

ওমরাহ পালনের জন্য ভিসা পেয়ে পাকিস্তান ছিল দ্বিতীয় অবস্থানে। দেশটি মোট ৯ লাখ ৯১ হাজার ৩৩৭টি ভিসা পেয়েছে। আগের বছর দেশটি ভিসা পেয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৪টি।

এই তালিকায় তৃতীয় অবস্থানে ছিল ইন্দোনেশিয়া। দেশটি ৬ লাখ ৯৯ হাজার ৬১২টি ওমরাহ ভিসা পেয়েছে। যা ২০১৫ সালের তুলনায় ৭ দশমিক ২ ভাগ বেশি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ