মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

আমাদের দ্বারা দেশের ক্ষতি হবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina 1 1প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অনেকে অনেক কথা বলবে, নিজের বিবেক যদি ঠিক থাকে, দেশপ্রেম থাকে, আমার দেশের ক্ষতি অন্তত আমাদের দ্বারা হবে না।’ খবর বিডিনিউজ

প্রধানমন্ত্রী ভারত সফর উপলক্ষ্যে বুধবার তার কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

আগামী শনিবার চার দিনের সরকারি সফরে ভারত যাচ্ছেন শেখ হাসিনা। এই সফরে ভারতের সঙ্গে ৩৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়গুলো আগেই জানানোর দাবি তুলে বিএনপি বলেছে, ভারতের সঙ্গে দেশের স্বার্থ হানিকর চুক্তি হলে তা মেনে নেওয়া হবে না।

শেখ হাসিনা বলেন, ‘দেশ বেচে দেবে… কী চুক্তি করবে… এই চুক্তি হলে মানব… ওই চুক্তি হলে মানব না… কে তারা? কী মানলো না মানলো, কার কী আসে যায়?”

১৯৯৬ সালে গঙ্গার পানি বণ্টন চুক্তি এবং তার আগে মুজিব-ইন্দিরা চুক্তি নিয়ে বিএনপির সমালোচনার কথাও বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

ইন্দিরা-মুজিব চুক্তি নিয়ে তিনি বলেন, “এক সময় বিএনপি নেতারা এটাকে গোলামীর চুক্তি বলত। তারপর দেখা গেল, সেই চুক্তি বাস্তবায়ন করে বাংলাদেশ লাভবান। গোলামী না, বরং অনেক জমি অনেক কিছু বাঙালিরা পেয়েছে।”

১৯৭৪ সালে স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তির আওতায় দুই দেশের ছিটমহল সমস্যার সমাধান ঘটেছে আওয়ামী লীগের এই আমলে।

আরআর

সারাদেশে হচ্ছে ৫৬০ মডেল মসজিদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ