
আজ বায়তুল মোকাররমে জুমার ইমামতি করেছেন সৌদি আরবের মসজিদে নববির সিনিয়র ইমাম ড. আবদুল মুহসিন আল কাসিম। শুক্রবার তার পেছনে জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। নামাজের আগে ইসলাম সম্পর্কে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন তিনি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের জন্য তিনি দোয়া করেন। তার আরবি বয়ান বাংলায় অনুবাদ করেন ড. এরশাদ বোখারি।
মসজিদে নববির ইমাম এই সফরের ব্যবস্থা করায় সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করতেই তাদের এই সফর বলেও জানান মদিনার এই ইমাম। তিনি বাংলাদেশের শান্তি ও নিরাপত্তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন এবং বাংলাদেশকে শান্তির প্রতীক হিসেবে গ্রহণের প্রার্থনা জানান।
নামাজপূর্ব আলোচনায় মসজিদে নববির ইমাম দোয়া করে বলেন, ‘আল্লাহ! মুসলিম বিশ্বের জন্য বাংলাদেশকে শান্তির প্রতীক হিসেবে গ্রহণ কর। বাংলাদেশে শান্তি দাও। এদেশের জনগণকে হেফাজত দান কর। হে আল্লাহ! এ দেশের মানুষকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান কর।’
আল্লাহর দরবারে ফরিয়াদ করে তিনি বলেন, ‘এখান থেকে বের হওয়ার আগে আমাদের জিন্দেগির সব গোনাহ মাফ করে দাও। তুমি আমাদের প্রতি সন্তষ্ট হয়ে যাও। আমাদের প্রতি রাজি হয়ে যাও।’
তিনি আরও দোয়া করেন, ‘হে আল্লাহ! তোমার দরবারে ফরিয়াদ করছি, আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের স্ত্রী সবাইকে হেদায়েত দান কর। তোমার দীনের পথে চলার তওফিক দান কর।’
হালাল রুজি অর্জনের প্রতি জোর দিয়ে তিনি বলেন, ‘হে আল্লাহ! তোমার দরবারে ভিক্ষা চাচ্ছি, তুমি আমাদের সবাইকে হালাল রুজি অর্জনের তাওফিক দান কর। আমাদের রিজিকের পথে বরকত দান কর। আল্লাহ আমাদের কবুল কর।’
ইমাম বলেন, ‘হে আল্লাহ আমাদের সরল পথ দেখাà