মাওলানা জামিল আহমদ : নাহবেমির জামাত হলো দরসে নেজামির একটি গুরুত্বপূর্ণ জামাত। ভালো আলেম হতে হলে এই জামাত ভালো পড়তে হবে। আর নাহবেমির জামাতকে দরসে নেজামির ভিত্তিও বলেন অনেকেই। যে ভালোভাবে এই জামাত পড়বে সে পরবর্তী জামাতগুলো সহজে অধ্যয়ন করতে পারবে। বলা হয়ে থাকে নাহবেমির হলো শাহী মেজাজের পড়া, এ জামাতের কিতা গুলো শুধু মুখস্থ করলে চলে না সাথে বুঝতেও হয়। আর শুধু না বুঝে মুখস্থ করাতে কোন ফায়দা নেই। এজন্যই মুখস্থ করার পাশাপাশি বুঝতেও হবে।
যেহেতু নাহবেমির কিতাবটি নাহু তথা আরবি ব্যকরণের প্রথম কিতাব তাই কিতাবটি পড়ার সময় প্রচুর অনুশীলন ও কিতাবের বাইরের অনেক উদাহরণ তৈরি করতে হবে।
ক. পরিভাষিক সংজ্ঞাসমূহ খুব ভালভাবে বুঝে-শুনে বাংলা ভাসায় সাজিয়ে-গুছিয়ে মুখস্ত করতে হবে।
খ. ইসম, ফে’ল, হরফ নির্ণয় এবং জুমলায়ে ইসমিয় ও ফি’লিয়া তৈরি এবং মু‘রাব ও মাবনী নির্ণয়, জমলার প্রকার নির্ণয় করার জন্য অনেক অনুশীলন করতে হবে।
গ. ‘তরিকে এরাবে’র দিক দিয়ে ইসমে মুতামাক্কিন ষোল প্রকারের প্রত্যেক প্রকারকে তার তরীকে এ’রাবসহ খুব ভালভাবে বুঝে মুখস্ত করতে হবে এবং এ ক্ষেত্রে কিতাবের বাইরের অনেক উদাহরণ তৈরি করে শুরু তে তার মুনাসেব আমেল এনে অনুশীলন করা আবশ্যক। অনেককে দেখা যায় যে, শুরু তে এমন আমেল এনে উদাহরণ তৈরি করে যার সাথে অর্থের দিক দিয়ে মা’মুলের কোনো সম্পর্ক থাকে না।
ঘ. বিভিন্ন আমেলের আমলসমূহ খুবভালভাবে সাজিয়ে আত্মস্ত করতে হবে এবং এক্ষেত্রেও পর্যাপ্ত অনুশীলন করতে হবে।
ক. প্রতিটি অধ্যায় খুব ভাল করে পড়তে হবে।
খ. প্রতিটি শব্দের অর্থ সামান্য বিশ্লেষণসহ মুখস্ত করতে হবে। যেমন কোনো শব্দ একবচন হলে তার বহুবচন এবং বহুবচন হলে তার একবচন এবং শব্দটি ফে’ল হলে তার বাব, মাদ্দাসহ অর্থ খুব ভালভাবে মুখস্ত করতে হবে।
গ. আরবি বাক্যের বাংলা অনুবাদ করার নিয়ম এবং বাংলা থেকে আরবি বাক্য গঠন করার প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হবে।
ঘ. কিতাবে উল্লে¬খিত বিভিন্ন আমেলের আমল বুঝে আত্মস্ত করে নিজের থেকে আরবি বাক্য গঠনে অভ্যস্ত হতে হবে। যাতে কিতাবের বাইরের কোনো বাংলা আসলে তার আরবিতে অনুবাদ করতে অসুবিধা