শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বেফাকভুক্ত হলো যাত্রাবাড়ী মাদরাসা, কমিটিতে আসছেন আল্লামা মাহমদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jatrabari_madrasha_hasan

আওয়ার ইসলাম: দেশের প্রাচীনতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার যাত্রাবাড়ী জামিয়া মাদানিয়া ইসলামিয়া আজ সকাল ১১টায় নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাক) এর এলহাকি ফরম পূরণ করে নিবন্ধিত হয়েছে।

আল্লামা শাহ আহমদ শফীর নির্দেশ ও পরামর্শে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস ও যুগ্ম সহাসচিব মাওলানা মাহফুজুল হক। একটি বিশ্বস্ত সূত্র আওয়ার ইসলামকে এসব তথ্য নিশ্চিত করেছে।

দেশের প্রতিনিধিত্বশীল জাতীয় শিক্ষাবোর্ড বেফাকের ইতিহাসে যুগ হলো নতুন একটি পালক। বেফাকের সভাপতি আল্লামা শাহ আহমদ শফীর পরামর্শে যাত্রাবাড়ী মাদরাসাকে বেফাকভুক্ত করে আলেমদের ঐক্যকে সুসংহত করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

সূত্র জানিয়েছে, যাত্রাবাড়ী মাদরাসার মহাপরিচালক আল্লামা মাহমুদুল হাসান এই প্রক্রিয়ার মাধ্যমে বেফাকের নির্বাহী কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারেন।  থাকছেন কওমি সনদের স্বীকৃতির চলমান অথোরিটি কমিটিতেও। আল্লামা শাহ আহমদ শফীর দূরদর্শী নেতৃত্ব ও কাজের কৌশল হিসেবেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বেফাকের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আল্লামা মাহমুদুল হাসান বলেন, আল্লামা শাহ আহমদ শফী দেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম, তার যে কোনো পরামর্শ পালন করা আমি সৌভাগ্য মনে করি। যাত্রাবাড়ী মাদরাসা দেওবন্দি চিন্তা চেতনা ও আকাবিরের আমানতের জিম্মাদারী পালন করে যাচ্ছে। তালিম তরবিয়ত মানসা ও মাজহাব সবই দেওবন্দি চিন্তায় গঠিত ও পরিচালিত। সুতরাং বৃহত্তম স্বার্থে বেফাকভুক্ত হওয়ার পরামর্শকে ইতিহাবাচক মনে হয়েছে।

তিনি বলেন, হজরত আহমদ শফী দা বা. পরামর্শে ও নেতৃত্বে কওমি মাদরাসা দেওবন্দের ৮ মূলনীতি ঠিক রেখে এগিয়ে যাবে বলে বিশ্বাস করি এবং কওমি মাদরাসায় সরকারের à