আওয়ার ইসলাম : হামদ ও সালাতের পর, শ্রদ্ধেয় ড. সালিহ আলে উসমান আলেশ শায়খ হাফিযাহুল্লাহ, শ্রদ্ধেয় শায়খ সালিহ আবু তালিব হাফিযাহুল্লাহ, শ্রদ্ধেয় কায়িদে জমিয়তে উলামায়ে ইসলাম মাওলানা ফজলুর রহমান হাফিযাহুল্লাহ, মহামান্য উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি!
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তায়ালা ওয়া বারাকাতুহু
আমি আমার বক্তব্যের শুরুতেই অভিবাদন জানাচ্ছি আমার প্রিয় ও শ্রদ্ধেয় উভয় শায়খ: সউদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রী ড. সালিহ আলেশ শায়খ এবং মক্কার মসজিদুল হারামের ইমাম শায়খ সালিহ আবু তালিবকে। আমি আমার পক্ষ থেকে এবং এতদঞ্চলের উলামায়ে কেরামের পক্ষ থেকে তাঁদের এবং তাঁদের সাথীদের সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে, তাঁরা আমাদের এই অঞ্চলকে ধন্য ও আলোকিত করেছেন আমাদের দেশে তাঁদের শুভাগমন এবং মহাসম্মেলনে তাঁদের উপস্থিতির মাধ্যমে; যেখানে মুসলিম উম্মাহর আলেমগণ এবং পাকিস্তানের জনগণ সমবেত হয়েছেন।
তেমনিভাবে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রদ্ধেয় মাওলানা ফজলুর রহমান হাফিযাহুল্লাহর। তিনি আমাদেরকে শ্রদ্ধেয় আরব মেহমানদের সঙ্গে মিলিত হওয়ার, তাঁদের মহামূল্যবান কথামালা শ্রবণ করার এবং এই মহা সমাবেশে উপস্থিত হওয়ার; যার দৃষ্টান্ত পাওয়া দুষ্কর- এমন সুবর্ণ সুযোগ করে দিয়েছেন।
আমাদের সম্মানিত অতিথিদের প্রতি শুভেচ্ছা মূলক এ কথাগুলোর পর আমি তাঁদের সদয় অনুমতি চাচ্ছি যে, কিছু কথা উর্দুতে বলব; যাতে করে আমাদের প্রিয় দেশবাসী তা বুঝতে সক্ষম হন।
আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি!
আমাদের জন্য এটা এক বড় সৌভাগ্য যে, আল্লাহ তায়ালা আজ মুসলমানদের এত বিরাট সমাবেশে অংশগ্রহণ করার তাওফিক দান করেছেন। মুসলমানদের এত বিশাল সম্মেলন সম্ভবত পাকিস্তানের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করছে। আল্লাহ তায়ালা যেন এই মোবারক সমাবেশকে গোটা দেশ ও জাতির জন্য ফলপ্রসূ ও বরকতময় করেন। এই সমাবেশে মক্কার মসজিদুল হারামের ইমাম সাহেবের পেছনে জুমুয়ার নামাজ আদায় করার তা