মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

চলতি মাসেই ইসলামি দল নিয়ে জোট হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ershadজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে চলতি মাসেই একটি ইসলামি জোট গঠন হবে বলে জানিয়েছেন তিনি। এরশাদ বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ৩০-৪০টি দল নিয়ে নতুন জোট গঠন করা হবে।

আজ সোমবার নরসিংদী জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ৩০ থেকে ৪০টি রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। আশা করছি এ মাসের (এপ্রিল) মধ্যেই নতুন জোটের ঘোষণা দিতে পারব।’

এরশাদ বলেন, ‘আমরা শক্তি সঞ্চয় করছি, দেখাতে চাচ্ছি জনগণ আমাদের সঙ্গে আছে, আমাদের শক্তি আছে। দেশ চালানোর মতো আমার যোগ্যতা আছে। আমি অনেক বছর ক্ষমতায় নেই। তারপরও এই দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে।’

নরসিংদী পৌর ঈদগাহ ময়দানে আয়োজিত এ সম্মেলনে দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘হয়তো এটিই আমার শেষ নির্বাচন, আমাকে আরেকবার সুযোগ দিন। ক্ষমতায় গেলে আমি একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব।’ এ সময় আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দেন তিনি।

এরশাদের জোটে যাচ্ছে ইসলামী ফ্রন্ট

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ