মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

রাষ্ট্রপতির সঙ্গে মক্কা-মদিনার দুই অতিথির সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hamid_Haramainআওয়ার ইসলাম : রাষ্ট্রপতি এম আবদুল হামিদ বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিস্তার রোধে ইসলাম সম্পর্কে অপপ্রচার বন্ধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ বিন নাসের বিন মোহাম্মদ আল খুজাইম এবং মসজিদে নববীর ইমাম আব্দুল মেহসিন মোহাম্মদ আল কাসিম আজ সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সৌদি আরবের উদ্যোগ সহায়ক হবে বলে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যে কোন পদক্ষেপে সর্বাত্মক সহায়তা দেবে।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফ করেন।
বাংলাদেশে সৌদি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সৌদি প্রতিনিধি দলের এই সফর বন্ধুপ্রতিম দুই মুসলিম রাষ্ট্রের মধ্যে বিশ্বাস, ধর্ম, মূল্যবোধ এবং প্রত্যাশার ভিত্তিতে গড়ে উঠা দু’দেশের মধ্যকার চমৎকার সম্পর্ক আরো জোরদার হবে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অগ্রাধিকার দেয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ইসলাম ও মুসলমানদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (আইএফবি) প্রতিষ্ঠা করেন। ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে এটি এখন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
সূত্র : বাসস
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ