তাসনুবা তারান্নুম : ঢালিউড তারকা শাকিব ও অপুর গোপন বিয়ে ও সন্তান নিয়ে ঝড় উঠেছে দেশের মিডিয়া। গতকাল চিত্রনায়িকা অপু বিশ্বাস বিয়ের দীর্ঘ আট বছর পর শিশুসন্তানসহ উপস্থিত হন টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের লাইভ অনুষ্ঠানে। দাবী করেন স্ত্রীর সম্মান ও স্বীকৃতি। শাকিব প্রথমে তা অস্বীকার করলেও পরে স্বীকার করেছেন অপু তার বিবাহিত স্ত্রী এবং সন্তানের বাবাও সে। তারা ২০০৮ সালে পারিবারিকভাবেই গোপনে বিয়ে করেন।
এতো বিপত্তি ও হাঙ্গামার পেছনে রয়েছে গোপন বিয়ে। ইসলামের নির্দেশনা হলো, বিয়ে করবে ঘোষণা দিয়ে। আর তা না হলে বাঁধে এমনই বিপত্তি।
পবিত্র জীবনের জন্য বিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামে বিয়ের গুরুত্ব তুলনাহীন। শুধু তাই নয় বিবাহিত ব্যক্তির জন্য আল্লাহ স্বয়ং সাহায্য করেন বলে বর্ণিত হয়েছে হাদিসে। রাসূল সা. বলেছেন, তিন শ্রেণীর লোক আছে যাদের প্রতি সাহায্য করা আল্লাহ তায়ালা স্বীয় দায়িত্ব বলে মনে করেন, তাদের মধ্যে একদল হচ্ছে ওইসব ব্যক্তি যারা পবিত্রতা রক্ষা করে ও পাপকর্মে লিপ্ত হওয়া থেকে বিরত থাকার জন্য বিবাহ করে।
বিয়ের ক্ষেত্রে বেশ কিছু আবশ্যকীয় বিধান রয়েছে ইসলামে। এর মধ্যে সবাইকে জানিয়ে বিয়ে করাও অন্তর্ভূক্ত। আজকাল অনেকে বিয়ের কথা স্বীকার করতে চান না। বন্ধুদেরও দাওয়াত করেন না বিয়েতে। যা রীতিমতো মনমালিন্যের কারণ হয়ে দাঁড়ায়। এই বিয়ের কথা না জানানোর বিভিন্ন কারণ থাকতে পারে। অনেকের সৎ উদ্দেশ্য থাকলেও কারো কারো উদ্দেশ্য থাকে বিয়ের কথা জানলে অন্য নারীরা তার সঙ্গে আর মিশবেন না।
আবার আজকাল ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে অনেক বিবাহিতরাও সিঙ্গেল দিয়ে রাখেন। তাদের অধিকাংশের উদ্দেশ্যও একই। অনেক পুরুষকেও এখন দেখা যায় বিয়ের কথা গোপন রাখছেন পরকীয়া করার সুবিধার্থে। এসব সামাজিক দিক থেকে যেমন নোংরা মানসিকতা তেমনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভয়াবহ অন্যায়।
ইসলামে লুকিয়ে বিয়ে করাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। গুরুত্ব দেয়া হয়েছে সবাইকে দাওয়াত করে খাওয়ানোর। এলাকায় মাইকিং করারও ঘোষণা এসেছে হাদিসে। হজরত আনাস রা. থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবদুর রহমান ইবনে আউফ রা. এর শরীরে হলুদ রঙ দেখে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার? তিনি বললেন, আমি একটি খেজুরের আঁটির ওজনের সমপরিমাণ স্বর্ণ বিনিময় দিয়ে একজন আনসারি নারীকে বিয়ে করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহ তায়ালা তোমার বিয়েতে বরকত দান করুন। তবে তুমি একটি ছাগল দিয়ে হলেও ওলিমার ব্যবস্থা করো।
ওলামায়ে কেরাম বলেন, এখানে উৎসাহ প্রদানের জন্য à