মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

প্রধানমন্ত্রীকে গ্রিক মূর্তির অপসারণের অনুরোধ করলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টিম আওয়ার ইসলাম : আজ প্রধানমন্ত্রীর সঙ্গে কওমি মাদরাসার সনদের স্বীকৃতি বিষয়ে গণভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর নিকট হাইকোর্টের মূর্তি অপসারণ এবং মসজিদের জমি অধিগ্রহণের আইন পাশ না করার আহবান জানিয়েছেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, আজ মুক্তিযুদ্ধের চেতনা লালনকারীদের সাথে আলেমদের দূরত্ব কমায় আজকের দিনটি ঐতিহাসিক।

তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা আশা করি প্রধানমন্ত্রী শুধু প্রজ্ঞাপন নয়; আইন প্রণয়ের মাধ্যমে স্বীকৃতির মান প্রদানের প্রক্রিয়া চূড়ান্ত করবেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের সুপ্রিমকোর্টের সামনের মূর্তি নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। বিশেষত মূর্তিটি জাতীয় ঈদগাহের কাছেই অবস্থিত। বিষয়টি দীনদার মুসলমানের জন্য অস্বস্তিকর। আমরা মূর্তির অপসারণ চাই।

তিনি প্রধানমন্ত্রীকে ভূমি অধিগ্রহণ আইন ২০১৭ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে বলেন, মসজিদের জমি একবার ওয়াকফ হলে তা কেয়ামত পর্যন্ত আল্লাহর জন্য ওয়াকফ হয়ে যায়। মসজিদের জমি অধিগ্রহণের ব্যাপারে যে নতুন আইন হচ্ছে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

তিনি তার বক্তব্যে আজকের বৈঠক আহবানের জন্য প্রধানমন্ত্রীকে এবং উলামায়ে কেরামের নেতৃত্ব প্রদানের জন্য আল্লামা আহমদ শফীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ