মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

মোদি স্পষ্ট বলেছেন, তিস্তা চুক্তি হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরাত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মোদি স্পষ্ট বলেছেন তিস্তা চুক্তি হবেই। তিনি এও বলেছেন, আমি ক্ষমতায় থাকাকালেই হবে। এজন্য তিনি দেশবাসীকে ধৈর্য্য ধরার কথা বলেন।

চার দিনের ভারত সফর শেষে মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় তিনি ভারত সফরের অর্জন এবং বিভিন্ন চুক্তির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরো সুদৃঢ় ও সুসংহত হয়েছে। বিভেদের মাধ্যমে কোন কিছু অর্জন সম্ভব নয়, এক সঙ্গে কাজ করলে আমরা এই অঞ্চলের ভাগ্য বদলে দিতে পারবো।

শেখ হাসিনা বলেন, পানি আসবে, এটা কেউ আটকে রাখতে পারবে না। তবে এ কথাও মনে করিয়ে দেন এবং প্রশ্ন রেখে বলেন, যখন গজলডোবায় বাঁধ দেওয়া হয়েছিল, তখন যে সরকার ক্ষমতায় ছিল তার কেন কোনো কথা বলেননি।

এক প্রশ্নে জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভৌগলিক দিক থেকে কিংবা জনসংখ্যায় আমরা ছোট হতে পারে। কিন্তু সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে দু'দেশ সমান। ভারত সেই সম্মান দেখিয়েছে। এটা তৃপ্তির বিষয়।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার একটা শত্রু, আর তা হলো দারিদ্র্য। এজন্য আমাদের সকলের একসঙ্গে কাজ করতে হবে। এ বিষয়ে আলোচনা হয়েছে।

আরআর