সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


'বাবা, তুমি কেন আনতে যাওনি আজ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্ত্রী মাহমুদা খানম মিতুকে হারিয়ে সন্তানদের নিয়েই কাটছে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের শোকাবহ সময়।

দুই সন্তানকে নিয়ে নিয়মিত স্কুলে আসা  যাওয়া, তাদের লালনপালন ও স্কুলের পড়ালেখা তদারকি করা- এসব ব্যাস্ততার মাঝেই তিনি শোক কাটানোর চেষ্টা করছেন। মঙ্গলবার দুই সন্তানকে নিয়ে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে শিশুদের জগৎ শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ না করে তাদের মানসিক বিকাশের বিভিন্ন দিক তুলে ধরেছেন। স্ট্যাটাসে বাবুল আক্তার বলেন, এখন বাচ্চাদের প্রায়ই স্কুলে দিয়ে ও নিয়ে আসতে হয়। মাঝে মাঝে না যেতে পারলে মেয়ের বকুনিও খেতে হয়। দিতে হয় হাজার কৈফিয়ত! বাবা, তুমি কেন আনতে যাওনি আজ? দেখনা সবার আম্মুরা নিতে যায়? ওহ্ আচ্ছা বুঝতে পেরেছি, আমাকে তুমি ভালোবাসনা তাই যাও না।

সন্তানদের জন্য স্কুল গেটে অপেক্ষার সময় তার মানসিক অবস্থা নিয়ে তিনি বলেন, মাঝে মাঝে স্কুলের সামনে দাঁড়িয়ে ছেলের জন্য অপেক্ষা করতে করতে দেখি  স্কুল শেষে সন্তানেরা ফেরার সাথে সাথে কোন কোন অভিভাবক খাতা মিলাতে ব্যস্ত হয়ে পড়েন। একদিন দেখলাম, ছুটির ঘণ্টা বাজতেই এক ছোট্ট সোনামণি স্কুল শেষের স্বস্তি নিয়ে বাড়ি ফেরার উৎসাহে মায়ের কাছে দৌড়ে আসে। আর মা তখন ব্যস্ত হয়ে পড়েন সন্তানের খাতাপত্র নিয়ে। ঠিকমত লিখেনি বলে বকুনি খেয়ে রীতিমত চেঁচিয়ে কাঁদছে বাচ্চাটি। বাবুল বলেন, বাচ্চাদুটোকে একা সামলাতে গিয়ে সন্তান লালন-পালনের নানা আর্টিকেল পড়ি নিয়মিত। বুঝলাম, শিশুরা হয় বায়বীয়। তাদের যেই পরিবেশে রাখা হয় আর যেই অভ্যাসে অভ্যস্ত করা হয় তারা আজীবন তা-ই লালন করে।

স্কুল ছুটির সাথে সাথে 'আজ ক্লাসে কী পড়িয়েছে? সব ঠিকমত লিখেছ? এসব প্রশ্ন করে শিশুকে ভীতির মধ্যে ফেলে না দেওয়াই উত্তম। এই প্রশ্ন থেকে শিশু শিখে স্কুল শুধুই পড়ালেখার জায়গা। কিন্তু আসলেই কী তাই? লেখাপড়ার পাশাপাশি স্কুল শিশুর মানসিক, শারিরীক এবং সামাজিক উন্নয়নের সহায়ক প্রতিষ্ঠান। শিশুদের সঙ্গে কেমন আচরণ করা উচিৎ সে বিষয়ে বাবুল বলেন, ছুটির পর সন্তানকে বুকে টেনে নিয়ে যদি প্রশ্ন করা হয় 'আজ কেমন দিন কাটালে, বাবা?' তবে গল্পে গল্পে সে আপনার সাথে প্রতিদিনের সব কথা শেয়ার করা শিখবে। দীর্ঘদিনের চর্চায় সন্তান হয়ে উঠবে আপনার বন্ধু। বড় হয়েও নিজের সব বিষয় জানাবে আপনাকে। তখন সন্তান কী করছে বা কার সাথে মিশছে সেই চিন্তায় অস্থির থাকতে হবে না। বন্ধুত্ব পরিচর্যার বিষয়, হঠাৎ করেই গড়ে ওঠে না।

বাবুল তার স্ট্যাটাসে বলেন, সন্তানকে জিজ্ঞেস করা উচিৎ 'সে স্কুলে কাকে কাকে সà¦