আওয়ার ইসলাম: সক্রিয় ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যায় বিশ্বে শীর্ষ তালিকায় ঢাকার দ্বিতীয়। ইন্টারনেট ব্যবহারের ওপর ‘উই আর সোশ্যাল’ এবং ‘হুটস্যুট’ নামে দুটি ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানের করা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২০১৬ সালে ফেইসবুক ব্যবহারের ওপর এসব প্রতিবেদন করা হলেও ২০১৭ সালে প্রকাশিত প্রতিবেদনগুলোর ট্যাগলাইন দেওয়া হয়েছে ‘ডিজিটাল ইন ২০১৭’।
এপ্রিলে প্রকাশিত দুই সংস্থার প্রতিবেদনে দুই কোটি ২০ লাখ সক্রিয় ফেইসবুক ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
বাংলাদেশের রাজধানীতে প্রায় দেড় কোটি জনসংখ্যার বাস হলেও সিটি করপোরেশনের আশপাশের এলাকার ফেইসবুক ব্যবহারকারীদেরও এই হিসাবে রাখা হয়েছে।
সক্রিয় ফেইসবুক ব্যবহারকারীর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তা শহরেও রয়েছে ঢাকার কাছাকাছি ফেইসবুক ব্যবহারকারী। আর তিন কোটি সক্রিয় ব্যবহারকারী নিয়ে জরিপে প্রথম স্থানে রয়েছে থাইল্যান্ডের ব্যাংকক।
জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সক্রিয় ফেইসবুক ব্যবহারকারীর তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে থাকলেও এপ্রিলে তা দ্বিতীয় অবস্থানে উঠে আসে।
দেশহিসেবে সবচেয়ে বেশি সক্রিয় ফেইসবুক ব্যবহারকারী রয়েছে যুক্তরাষ্ট্রে; দেশটিতে প্রায় ২১ কোটি ৯০ লাখ মানুষ এই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত, সেখানকার ২১ কোটি ৩০ লাখ মানুষ ফেইসবুক ব্যবহার করছেন।প্রতিবেদনে বৈশ্বিক ডিজিটাল স্ন্যাপশট অনুযায়ী, বিশ্বের প্রায় অর্ধেক মানুষের কাছে পৌঁছেছে ইন্টারনেট।
বিশ্বের প্রায় সাড়ে সাতশ কোটি জনসংখ্যার মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে ৩৭৭ কোটি; আর এদের মধ্যে ২৭৮ কোটি ব্যবহারকারী কà§