মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

ভোটের রাজনীতি করতেই হেফাজতের সাথে আ’লীগের সখ্যতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী নির্বাচনে ভোটের রাজনীতি করতেই হেফাজতের সাথে আওয়ামী লীগ সখ্যতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী বাউল দলের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার নামে ধর্ম নিয়ে রাজনীতি করছে। সুতরাং আগামী নির্বাচনে জনগণকে প্রতারিত করতেই হেফাজতের সাথে আওয়ামী লীগ জোট বেঁধেছে। ধর্ম নিয়ে রাজনীতি করে সাময়িকভাবে কেউ লাভবান হলেও দীর্ঘমেয়াদী এর পরিণাম কখনোই ভাল হয় না- বলে সরকারের প্রতি হুঁশিয়ারি দেন তিনি।

তিনি জানান, বিএনপি জামায়াতের রাজনৈতিকভাবে জোট থাকলেও জামায়াতের ধর্মীয় আদর্শ আর বিএনপি’র জাতীয়তাবাদীর আদর্শ কখনোই এক নয়। এসময় তিনি অপসংস্কৃতির বিরুদ্ধে বাউলদের প্রগতিশীলতা আর সাম্যের সুরে সুর মেলানোর আহবান জানান।

সৌদিতে ছয় মাসে ৮২৮ নারীর ইসলাম গ্রহণ