শাহনূর ইসলাম শাহীন
কবি, লেখক ও প্রাবন্ধিক
বনু আসাদ মদিনার একটি প্রসিদ্ধ গোত্র। মক্কা বিজয়ের পূর্বে বনু আসাদ গোত্র কুরাইশদের পক্ষাবলম্বন করে তাদের সর্বাত্বক সহযোগিতা করত। এরা সর্বদা মদিনার মুসলমাদের বিরোধিতায় লিপ্ত থাকত। ভন্ড নবী তুলায়হা ইবনে খুয়ায়লিদ ছিল বনু আসাদ গোত্রেরই লোক। নবম হিজরী সনে এ গোত্রটি ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণের পর আসাদ গোত্র একবার রাসূল (স.) এর দরবারে একটি প্রতিনিধি দল পাঠায়। প্রসিদ্ধ গোত্র হিসেবে তাদের অহংকারী মেজাজ তখনো দূর হয়নি।দাম্ভিকতার সুরে তারা রাসূল (স.) কে বলল, আপনি কিন্তু অভিযান পাঠিয়ে আমাদেরকে পরাস্ত করে ইসলাম গ্রহণে বাধ্য করেননি বরং আমরাই স্বতঃস্ফুর্ততার সাথে ইসলাম গ্রহণ করেছি।
তাদের এমন অহংকারী মনোভাবের পরিপেক্ষিতে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের ১৭ নং আয়াত অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা বলেন, তারা মনে করে ইসলাম গ্রহণ করে আপনাকে ধন্য করেছে। হে নবী আপনি বলে দিন, ইসলাম গ্রহণ করে তোমরা আমাকে ধন্য করেছ এমনটি ভেবো না; বরং ঈমানের দিকে পরিচালিত করে আল্লাহ তোমাদের প্রতি পরম অনুগ্রহ করেছেন। যদি তোমরা সত্যবাদি হয়ে থাকো।
বনু আসাদ গোত্রের প্রতি ঐ প্রতিনিধি দলের কাছে রাসূল (সা.) একটি চিঠি প্রেরণ করেন। প্রেরিত চিঠির ভাষ্য ও বিষয়বস্তু অনুসারে স্পষ্ট হয় যে, তারা রাসূল (স.) এর নিকট একটি দাবি পেশ করেছিল। সেটা হলো, তারা চেয়েছিল তাদের প্রতিবেশী কোনো এক গোত্রের কুয়ো, জমিজমা ও ফসলি ভূমিতে তাদের অধিকার প্রতিষ্ঠিত হোক। কিন্তু রাসূল (স.) তাদের দাবি নাকচ করে দিয়ে চিঠির মাধম্যে লিখিত ফরমান পাঠিয়ে দেন।
রাসূল (স.) তার প্রেরিত চিঠিতে লিখেন,
আল্লাহর নবী মুহাম্মদ (স.) এর পক্ষ থেকে বনু আসাদের প্রতি-
তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমি তোমাদের নিকট এই মর্মে আল্লাহর প্রশংসা করছি যে, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই।
পর সমাচার,
তায় গোত্রের কুয়োসমূহ ও তাদের জমিজমা এবং তাদের ভূমিতে বিনা অনুমতিতে তোমাদের কেউ কোনো ক্রমেই প্রবেশ করবে না। যে আমার অনুগত থাকবে না তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই। তাদের প্রতি আমার নিযুক্ত প্রশাসক কুযায়া ইবনে আমর (রা.) সবক