সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


বহুল প্রত্যাশিত একটি বাহাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাবিবুর রহমান মিছবাহ
প্রিন্সিপাল মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা।

২৫ মে মিলাদ-কিয়ামিদের সাথে বাইতুল মুকাররমে বাহাস। ফেসবুকে ব্যাপক প্রচার দেখে বন্ধুবর মুহতারাম Lutfor Faraji ভাইর সাথে ইনবক্সে নিশ্চিত হলাম।

যাক, এবার আশা করি বিদআতীদের সাথে ফয়সালাটা হয়েই যাবে ইনশাআল্লাহ। কেননা, তাদের পক্ষ থেকেও চলছে জোড়ালো প্রচারণা। তবে মুহতারাম এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে ফরাজী ভাই, আশরাফী ভাই এবং আমরাই যথেষ্ঠ ছিলাম। সেখানে মুহতারাম আব্বাসী হুজুরের সাথে আমাদের বড়দের প্রয়োজনবোধ করি না। তবুও পীরে আজম আল্লামা ডক্টর সাইয়্যেদ মুফতী এনায়েতুল্লাহ আব্বাসী কু.ছে.আ. এর একটু খাহেশ বড়দের সাথে বসে ফেমাস হবে, আর সে নিজেকেও যেহেতু অনেক বড় হুজুর দাবী করে (ওলীপুরী হুজুর নাকি তার ছাত্রের ছাত্র হওয়ারও যোগ্য না!), সেহেতু আমাদের বড়দের উদারতায় তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।

বাহাসের সত্যতা নিশ্চিত হয়ে আমার চেয়ে আর বেশী খুশি কে হতে পারে! ছাত্র জীবন থেকেই এদের সাথে যুদ্ধ করে আসছি। সর্বশেষ নারায়ণগঞ্জে বাহাসের চুক্তি হলো। কিন্তু বাহাসের নির্ধারিত তারিখের আগেই তারা আমার নামে মামলা করলো। আমার ছবি দিয়ে চার রংয়ের পোস্টার করে সারা নারায়ণগঞ্জে সেঁটে দিলো। শিরোনাম দিলো 'মিলাদ-কিয়াম বিরোধী দাজ্জাল'! তখন কাশীপুর কাসেমুল উলূম মাদানিয়ায় পড়াতাম। সাথে সাথে হাটখোলা বাজার মসজিদে খতীবের দায়িত্বও পালন করতাম। জুমআ শেষে হঠাৎ মিলাদ কিয়ামপন্থীদের স্বশস্ত্র হামলা! পিস্তল চাপাতি নিয়ে জুতা পায়ে মসজিদে ঢুকে পড়ে সন্ত্রাসীরা। এভাবেই চলতে থাকে বিদআতীদের তান্ডব।

শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ ডিআটিতে সাংসদ নাসিম ওসমান, তোফাজ্জল ভৈরবী ও আবু সুফিয়ান আল কাদেরীকে নিয়ে সুন্নী মহাসমাবেশ করে বিদআতীরা। যার আলোচ্য বিষয় ছিলো আমাকে গালি দেয়া। নাসিম ওসমান সাহেব আল্টিমেটাম দিয়েছিলেন, এক সপ্তাহ'র মধ্যে কুয়াকাটার মিছবাহ আর ডিআইটি মসজিদের খতীব আব্দুল আউয়াল সাহেবকে নারায়ণগঞ্জ ছাড়তে হবে। ফলাফল, ঘোষণার পর এক বছর ছিলাম নারায়ণগঞ্জে। মামলাও খারিজ হলো। আর আব্দুল আউয়াল সাহেব তো এখনো আছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! তিনি আজ দুনিয়াতেই নেই। তাই কাউকে হুমকি দেয়ার আগে কোটিবার ভাবা উচিত, হুমকির সাথে সাথে আজরাঈলের হুমকিও আসতে পারে আমার উপর।

চলে আসলাম ঢাকায়। নতুন করে শুরু হলো লা-মাযহাবীদের সাথে। ওদের সাথেও পাক্কা দুই বছর যুদ্ধ করলাম। তখন à