শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

স্বীকৃতি বাস্তবায়ন কমিটির কাছে প্রশ্ন, মান পাচ্ছে কী প্রাক্তন শিক্ষার্থীরা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : চায়ের কাপে ঝড় তুলেছে কওমি সনদের স্বীকৃতি। ঘরে-বাইরে, আলোচনার টেবিলে ও টেলিভিশন টকশোতে সময়ের প্রধান আলোচ্য বিষয় কওমি সনদের স্বীকৃতি। স্বীকৃতি আলোচিত হচ্ছে নানা আঙ্গিকে। স্বীকৃতির বর্তমান ও ভবিষ্যৎ, লাভ ও ক্ষতি, বাস্তবায়নের রূপরেখা সব কিছুই আলোচনায় আসছে ঘুরে ফিরে। কিন্তু আড়ালেই থেকে যাচ্ছে স্বীকৃতির অতীত ইতিহাস। অনুল্লেখ থেকে যাচ্ছে কওমি অঙ্গণের প্রাক্তন শিক্ষার্থীরাও। আর এতেই হতাশা বাড়ছে  প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে।

কওমি শিক্ষাধারা এদেশের প্রাচীনতম শিক্ষা ব্যবস্থাগুলোর অন্যতম। প্রায় অর্ধ কোটি কওমি শিক্ষা সমাপনকারী কাজ করছে দেশের বিভিন্ন অঙ্গণে। কিন্তু কওমি সনদের সরকারি স্বীকৃতির না থাকায় বা সরকার অনুমোদিত কোনো সার্টির্ফিটেক না থাকায় উপযুক্ত মূল্যায়ন যাচ্ছেন তারা। বঞ্চিত হচ্ছেন প্রাপ্য অধিকার থেকেও। যেমন, বাংলাদেশের প্রথম সারি মিডিয়াতে কাজ করেন একজন কওমি তরুণ আর্টিস্ট। একটি বহুজাতিক কোম্পানি তার কাজ দেখে চাকরি অফার করে। কিন্তু সরকারি কোনো সনদ না থাকায় তার চাকরিটা শেষ পর্যন্ত হয়নি।

ভোটের রাজনীতিতে কওমি স্বীকৃতির ধাক্কা!

স্বীকৃতির বিনিময়ে সমর্থন?’ টকশোতে দুই আলেমের বিশ্লেষণ

একইভাবে কওমি তরুণরা তাদের যোগ্য ও দক্ষতা বাড়ানোর জন্য পেশাভিত্তিক উচ্চতর প্রশিক্ষণগুলোতেও অংশগ্রহণ করতে পারছে না।

সম্প্রতি সরকারি সনদ না থাকায় কল্যাণপুরের একটি সরকারি মসজিদের ইমামতি থেকে অব্যহতি দেয়া হয়েছে একজন মধ্য বয়সী কওমি আলেমকে। অথচ তিনি এ মসজিদে দীর্ঘদিন ইমামতি করেছেন বেসরকারি বেতনে।

কর্মক্ষেত্রে ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে বাঁধাপ্রাপ্ত এসব প্রাক্তন কওমি শিক্ষার্থীরা আশায় বুক বেঁধে ছিলো স্বীকৃতির ঘোষণায়। তাদের প্রত্যাশা ছিলো কওমি সনদের মান প্রদান ফলে হালে পানি পাবেন তারাও। লাঞ্ছনার হাত থেকে বাঁচবেন এবং কর্মক্ষেত্রে ফিরে পাবেà