শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আল্লামাআহমদ শফী’র সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের চেয়ারম্যান ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাক্ষাৎ করেছেন।

বোরবার সকাল ১১টায় সাক্ষাৎ করেন হাটহাজারীতে আল্লামা আহমদ শফীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জানা যায়, ইউসুফ এস ওয়াই রামাদান হেফাজত আমিরের হাতে ফিলিস্তিনের প্রধান বিচারপতির পক্ষ থেকে প্রেরিত পবিত্র মসজিদুল আকসা পরিদর্শনের জন্য একটি আমন্ত্রণপত্র ও কিছু উপহার সামগ্রী হস্তান্তর করেন।

এসময় হেফাজতের ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হাটহাজারী মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ আনাস ও আল্লামা আহমদ শফী’র প্রেস সচিব মাওলানা মুনীর আহমদ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, হেফাজত আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্যই ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান হাটহাজারীতে গিয়েছিলেন। সাক্ষাতে দুই দেশের ধর্মীয় নানা বিষয়ে আলোচনা হয়। এস ওয়াই রামাদান আল্লামা আহমদ শফীকে ফিলিস্তিন সফরের আমন্ত্রণ জানালে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

কওমি আলেমদের হীনম্মন্যতায় ভোগার দিন শেষ: আল্লামা আহমদ শফী

কওমির মাস্টার্সের মান নিয়ে কী ভাবছেন ঢাবি’র শিক্ষার্থীরা?