রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নির্বাচনে জিতলে ব্রিটেনে বোরকা নিষিদ্ধ করবে ইউকিপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রিটেনে ৮ জুনের নির্বাচনকে সামনে রেখে দেশটির অভিবাসন বিরোধী দল ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টি তথা ইউকিপ আগামীকাল সোমবার তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। কিন্তু তার একদিন আগে নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন দলের নেতা পল নাটাল।

এসময় তিনি বলেন, তাদের ইশতেহারে মুসলিম নারীদের বোরকা বা নিকাব নিষিদ্ধ করার প্রতিশ্রুতি থাকবে। কেউ না মানলে, জরিমানা করা হবে।

জনসমক্ষে বোরকা নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে দাবি করে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ব্রিটেনে এখন নিরাপত্তা ঝুঁকি অনেকে বেড়েছে, কিন্তু মুখ ঢাকা থাকলে সিসিটিভিতে তো তাকে সনাক্ত করা যাবে না। আমি তো মুখোশ পরে বা মাথা-মুখ ঢাকা হেলমেট পরে ব্যাংকের ঢুকতে পারবো না.. আমি যদি না পারি, অন্যরা যদি না পারে, তাহলে কোনো একটি সম্প্রদায়ের জন্য ব্যতিক্রমী কেন হবে।

নাটালের দাবি, বোরকা মুসলিম নারীদের ব্রিটিশ সমাজের মূলধারায় সম্পৃক্ত হওয়ার পথে বাঁধা তৈরি করছে। তিনি বলেন, ব্রিটেনে ৫৮ শতাংশ মুসলিম নারীরা যে অর্থনৈতিকভাবে পিছিয়ে, তার অন্যতম কারন বোরকা।

বোরকা নিষিদ্ধের পাশাপাশি তিনি আরও বলেন, ব্রিটেনে এখন মূল আইনের সমান্তরালে মুসলিম শারিয়া আইনের প্রয়োগ হচ্ছে। তার দল জিতলে তা বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, ব্রিটেনে এমন কোনো আদালত বা পরিষদ থাকতে পারেনা যেখানে নারীদের কথার দাম পুরুষের অর্ধেক। একটি উদার, গণতান্ত্রিক পশ্চিমা দেশে এটা চলতে পারে না।

এদিকে, শারিয়া আদালত নিষিদ্ধের কথা বললেও রক্ষণশীল ইহুদি সমাজে প্রচলিত ধর্মীয় আদালতের বিরুদ্ধে কথা বলতে অস্বীকার করেন ইউকিপ নেতা। তিনি বলেন, ইহুদিদের এসব ধর্মীয় আদালত শত শত বছর আগে তৈরি হয়েছে, এবং কট্টর রক্ষণশীল ইহুদির সংখ্যাও কমে যাচ্ছে।

দাড়ি আর বোরকা দেখলেই খারাপ আচরণ করেন অধ্যক্ষ

বোরকা নিষিদ্ধে অস্ট্রিয়ার পর্যটন খাতে বিরূপ প্রভাব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ