রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয়

হাওড় অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করুন: ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি জি.এম. রুহুল আমীন বলেন, বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরের ফসল ও মাছের ক্ষতি হয়েছে, তাতে জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। হাওড় অঞ্চলের জনগণ এখন মানবেতর জীবনযাপন করছে। হাওড়ের পানিতে তেজষ্ক্রীয় বিষের উপস্থিতির ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছে। তারপরেও সরকার তেমন কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। শুধুমাত্র পানি পরীক্ষা, মাছ পরীক্ষা এবং বাঁধ ভাঙল কেন এই নিয়ে নামে মাত্র কমিটি করা হয়েছে; যা দুর্গত মানুষের সাথে উপহাসের শামিল।

সোমবার (২৪ এপ্রিল’১৭) পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি জি.এম. রুহুল আমীন-এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম-এর পরিচালনায় ‘হাওড়বাসীদের প্রতি আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, মানুষ যেখানে অসহায় অবস্থায় দিনাতিপাত করছে সেখানে ত্রাণ সচিব বলেন দুর্গত ঘোষণা করতে হলে সেখানকার ৫০ শতাংশ মানুষকে মারা যেতে হবে। তার এই ধরণের বক্তব্য কোন দায়িত্বশীল ব্যক্তি থেকে জাতি আশা করে না।

কার স্বার্থে মূর্তি রক্ষার পায়তারা চলছে জনগণ জানতে চায়: চরমোনাই পীর

এই মুহূর্তে মিলাদ কিয়ামের বাহাস কি খুব প্রয়োজন?

মানুষ এখন খুব অসহায় তাই অতিদ্রুত তাদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে হবে এবং বাঁধ নির্মাণে যারা দুর্নীতি করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাথে সাথে দুর্গত মানুষের এই বিপদের সময় দেশের বিত্তশালীরাসহ সকলকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।

গোলটেবিল বৈঠকে বক্তারা নিন্মোক্ত দাবিগুলো জানিয়েছেন-
১. হাওড় অঞ্চলকে দ্রুত ‘দুর্গত এলাকা’ ঘোষণা করে ক্ষতিগ্রস্থ কৃষকদের জরুরী পুনর্বাসন করতে হবে।
২. দুর্গà