বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


যাবজ্জীবন মানে ৩০ বছর নয়, আমৃত্যু কারাবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৬ বছর আগে গাজীপুরের জামান হত‌্যা মামলায় দুই আসামির আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ গত ১৪ ফেব্রুয়ারি রায় দিয়েছিল।

সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে। এতে আদালত বলেছে, দণ্ডবিধির ৫৩ ধারা ও ৪৫ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড হবে আমৃত্যু কারাবাস। এর ফলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সবাইকে আমৃত্যু কারাগারে থাকতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিদের বিষয়ে পদক্ষেপ নিতে এই রায়ের অনুলিপি স্বরাষ্ট্র সচিব এবং কারা মহাপরিদর্শককে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

ফৌজদারি কার্যবিধিতে বলা হয়েছে, ‘দণ্ডের মেয়াদসমূহের ভগ্নাংশসমূহ হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাসকে ৩০ বছর মেয়াদী কারাবাসের সমতুল্য বলে গণ্য হবে।’

গত ১৪ ফেব্রুয়ারি রায়ের পর আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন, তিনি প্রধান বিচারপতিকে বলেছিলেন যে পূর্ণাঙ্গ রায়ে যেন আমৃত্যু কারাবাসের বিষয়ে মন্তব্য না থাকে। “আমি বলেছি, প্রধান বিচারপতির এ মন্তব্য যেন মূল রায়ে না থাকে। যদি থাকে, তাহলে সব মামলার আসামিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে।”

সেদিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, আদালত বলেছে যে যাবজ্জীবন কারাদণ্ড অর্থ ৩০ বছর নয়, বরং আমৃত্যু। স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত জেলে থাকতে হবে।

“প্রধান বিচারপতি বলেছেন, রায়ে এ বিষয়টি ব্যাখ্যা করা হবে। উনার মতামত দেবেন যে আদালত যদি মনে করেন যে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হবে, তাহলে তাকে মৃত্যু অবধি জেলে থাকতে হবে।”

ব্রিটিশ আমলে করা আইন ও কারাবিধির বর্তমান প্রেক্ষাপটে নানা অসঙ্গতির কথা তুলে ধরতে গিয়ে বিচারপতি এস কে সিনহা আদালতের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে বিভ্রান্তির কথা বলে আসছিলেন।

গত বছরের ২৬ জুন গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বলতে আপনারা মনে করেন ৩০ বছর। ধরে নেয়, সব জায়গায়। প্রকৃত পক্ষে এটার অপব্যাখ্যা হচ্ছে। যাবজ্জীবন অর্থ হল একেবারে যাবজ্জীবন, রেস্ট অফ দ্য লাইফ।”

এরপর আদালতে দেওয়া রায়েও একই মত প্রকাশ করেন তিনি। আদালত তার অভিমতে বলেছে, দণ্ডবিধির ৫৩ ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ ৪৫ ধারার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সেক্ষেত্রে দেখা যায় যাবজ্জীবন মা