সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

এবার ফেসবুক লাইভে মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি ফেসবুক লাইভে আলোচিত হত্যাকান্ডের রেশ কাটতে না কাটতেই আবারো ঘটলো একই ঘটনা। এবার থাইল্যান্ডের ফুকেটে এক ব্যক্তি নিজের শিশু কন্যাকে হত্যার পর নিজেই আত্মহত্যা করল। পুরো ঘটনাটিই ফেসবুকে লাইভ দেখানো হয়।

স্থানীয় একটি হোটেলে ২১ বছরের ওই ব্যক্তি নিজের মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে খুন করে। তারপর নিজেও গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। পুরো ঘটনাটি সে ফেইসবুকে লাইভ করে। থাই পুলিশ জানাচ্ছে, স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর ওই ব্যক্তি এমন নৃশংস হয়ে উঠেছিল।

মাত্র সপ্তাহ খানেক আগেই ফেইসবুক লাইভে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তিকে বিনা কারণে গুলি করে একজনকে খুন করতে দেখা যায়। তারপরেই ঘটল থাইল্যান্ডে লাইভ খুনের এই ঘটনা।
ভিডিওতে দেখা গিয়েছে, ওই ব্যক্তি তার মেয়ের গলায় ফাঁস লাগিয়ে তাকে ছাদ থেকে ফেলে দেয়। তারপর সে মৃতদেহটি তুলে আনে।

ঘটনার পরই ফেইসবুক সতর্ক হয়ে যায়। পুরো বিষয়টিকে ‘দুঃখজনক’ বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ভিডিওটি ফেইসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছে।

[মেয়ে ষষ্ঠ শ্রেণির ছেলে দশম]

[কৃত্রিম গর্ভ তৈরি করল মার্কিন বিজ্ঞানীরা]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ