হাবিবুর রহমান মিছবাহ
প্রিন্সিপাল,মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা।
যাদের সন্তানরা মূল্যবান খাবার নষ্ট করে সংকোচ ছাড়াই। হাজার টাকার নোট যাদের চা-পান'র বিল। এসি রুম বিনে যাদের ঘুম আসে না। নাস্তাকে যারা বলে ব্রেকফাস্ট! সে তারা কিভাবে পাহাড়ীয় নূন-মরিচের ভাষা বুঝবে? তারা এখন বাংলা খায় না, বাংলা কয় না, বাংলা তাদের সয়ও না।
এ সমস্ত অর্থলোভী পচনশীল চিন্তাবীদদের ধারণা, দিনমজুর স্বচ্ছ হৃদয়ের মানুষগুলো তাদের অর্থ-বিত্তের খুব মূল্যায়ন করে। কিন্তু তারা যদি জানতো বা উপলব্ধি করতো যে, গরীবরা তাদের অর্থাহংকার ও সম্পদকে কতোটা ঘৃণা করে, তুচ্ছ মনে করে সোফা-পালঙ্ককে, ঘৃণা করে তাদের ছোটমন ও বড়লোকী আচরণের, তাহলে তারা পাঁচতলার অহমিকায় গাছতলার মানুষদের দূর থেকেই সালাম জানাতো। ধনীদের প্রতি গরীবদের সম্মানজনক আচরণ তাদের দুর্বলতা নয়, বরং তাদের অর্থ না থাকলেও যে সুন্দর একটি মন আছে, তারই বহি:প্রকাশ।
ওদের মুখগুলো দেখে বেশ মায়া লেগেছিলো। দেখলাম সাথে অনেকগুলো দশ টাকার নোট রয়েছে। দশ টাকা কি করে দেই একটি বাচ্চার হাতে? দশ টাকা দিয়ে কিই বা পাওয়া যায়? চিন্তা করলাম, ওরা হয়তো এতেই খুশি হবে। চকলেট তো পাবে! দশ টাকা খুব কম হলেও ওরা সম্ভবত দু'টাকাও হাতে পায় না সচারাচর। সংকোচবোধ হলেও সিদ্ধান্ত নিলাম ওদের প্রত্যেকের হাতে একটি করে নোট দিয়ে আসবো। ডাকলাম পাশের সব বাচ্চাদের। ওরা আমার সামনে জড়ো হলো।
হয়তো ওরাও আঁচ করতে পেরেছিলো কিছু হাদিয়া পাবে। তাই ওদের সে ফ্যাকাশে মুখগুলো চাঁদের হাসিতে ভরে উঠলো। আমার মনও নেচে উঠলো ওদের সে নির্মল হাসি আর আনন্দ দেখে। বিষয়টি এতো ভালো লেগেছিলো আমার কাছে, যা ভাষায় ব্যক্ত করা অসম্ভব। ওদের ডেকে ডেকে প্রত্যেকের হাতে একটি করে দশ টাকার নোট দিলাম। আমাদের সাথে আসরের নামাযে শরীক হওয়া সে প্রাপ্তবয়স্ক লোকটিও খুশিমনে দেখছে সব। অনুভব করলাম, মহিলাà¦