শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

পাঠ্য তালিকায় যোগ হচ্ছে 'ফেইসবুক পোস্ট রাইটিং'!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেসবুক এখন জীবনের সবকিছুকে জড়িয়ে নিয়েছে। এবার সেটি আসছে পাঠ্য তালিকায়। কিভাবে একটি ভালো পোস্ট দেয়া যায় ফেসবুকে তা শেখাবে দিল্লির বিশ্ববিদ্যালয়।

ওই বিশ্ববিদল্যায়ে ইংরেজি সাহিত্যের পাঠ্যে যোগ হতে চলেছে ফেইসবুক পোস্ট রাইটিং। যদিও সেটি ঐচ্ছিক পত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। দিন কয়েক আগে বিশ্ববিদ্যালয়ের কোর কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষাবিদদের মতে, ব্লগ পোস্ট, কাভার লেটারের মতোই ফেইসবুক পোস্ট লেখাতেও সাবলীলতা থাকা জরুরি। সেখানেও ভাষা ব্যবহারে সতর্ক হতে হবে ব্যবহারকারীদের। সোশ্যাল মিডিয়ার যুগে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। ইতিমধ্যেই প্রস্তাবটি বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয়ের সব ডিগ্রি কলেজে পাঠানো হয়েছে। সেখানকার অধ্যাপকদের মতামত নিয়েই প্রস্তাবটি কার্যকর করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামী ১ মে'র মধ্যে কলেজগুলিকে ফিডব্যাক দিতে বলা হয়েছে। কারণ শিক্ষাবর্ষ শুরুর আগেই প্রস্তাবটি কার্যকর করতে চাইছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পাঠ্যসূচির আধুনিকীকরণে জন্য আগেই চেতন ভগতের লেখা উপন্যাস ‘‌ফাইভ পয়েন্ট সামওয়ান’ ইংরেজি অনার্সের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে‌ দিল্লি বিশ্ববিদ্যালয়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনাও কম হয়নি। কিন্তু তাতে খুব একটা গুরুত্ব দিতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‌

মানুষের চিন্তা পড়তে চায় ফেসবুক!

আগামী নির্বাচনে হেফাজতে ইসলামের টার্গেট ৩০ আসন

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ