সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

বিশ্বে মুসলমানদের দুরবস্থার কারণ ব্যাখ্যা করলেন খামেনেয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বিশ্বের কুফরি শক্তি এখন সর্বত্রই ইসলামি পরিচিতি ধ্বংসের চেষ্টা করছে। ইরানে অনুষ্ঠিত ৩৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি ক্বারী ও হাফেজরা আজ (বৃহস্পতিবার) সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেন, বর্তমানে মুসলিম উম্মাহর সমস্যা হলো পাশ্চাত্যের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য। তিনি আরও বলেন, বিশ্বের অনেক মুসলিম দেশের এখন ইসলামি পরিচিতি বলে কিছু নেই। ফলে শত্রুরা ওই সব দেশের সংস্কৃতি, চিন্তা-বিশ্বাস, অর্থনীতি, রাজনীতি এমনকি সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সহজেই হস্তক্ষেপ করতে পারে এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ ও বিদ্বেষ ছড়িয়ে দিতে পারে।

তিনি বলেন, পবিত্র কুরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই শত্রুরা মুসলমানদেরকে অপব্যবহার করার সুযোগ পাচ্ছে। একই কারণে শত্রুরা মুসলমানদেরকে ঈমানের পথ থেকে দূরে সরিয়ে  নিজেদের ওপর নির্ভরশীল করে রাখতে সক্ষম হচ্ছে।

সর্বোচ্চ নেতা আরও বলেন, বর্তমানে আমেরিকা, ইহুদিবাদ ও লুটেরাদের মোকাবেলায় মুসলিম দেশ ও সরকারগুলোর দুরবস্থার কারণ হচ্ছে পবিত্র কুরআনের পথ থেকে দূরে সরে যাওয়া।

তিনি বলেন, "আমরা যদি ইসলামি পরিচিতিকে ধারণ করি তাহলে এসব সমস্যার সমাধান হয়ে যাবে"।

তিনি বলেন, সবচেয়ে বড় সওয়াবের কাজ হচ্ছে পবিত্র কুরআনকে বোঝে তা প্রচার করা। কিন্তু দুঃখজনকভাবে আজ মুসলমানেরা কুরআন থেকে দূরে সরে গেছে এবং কুরআনের প্রকৃত অর্থ ও বার্তা সম্পর্কে অজ্ঞ।

তিনি বলেন, ঈমানি শক্তির মাধ্যমে কুফরি শক্তির মোকাবেলায় নিজেকে রক্ষা করার পাশাপাশি উন্নতি অব্যাহত রাখা সম্ভব।

উল্লেখ্য, ইরানে অনুষ্ঠিত ৩৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী প্রতিষ্ঠিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হিফজ প্রতিষ্ঠান মারকাজুত তাহফিল ইন্টারনেশনাল মাদরাসার শিক্ষার্থী হাফেজ আবদুল করিম। -পার্সটুডে

ইরানে গেল বাংলাদেশের অন্ধ হাফেজ আবদুল করিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ