শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে ৬০ ফিলিস্তিনি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের আল-ইয়াওম বার্তা সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনে ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেম আল-কুদসের কালান্দিয়া চেকপয়েন্টের কাছে একটি ইসরাইলি কারাগারের সামনে বিক্ষোভ দেখাতে যান একদল ফিলিস্তিনি যুবক। সেইসঙ্গে সিলওয়াদ ও সিনজিল শহর এবং নবী সালেহ গ্রামেও ফিলিস্তিনি বন্দিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইল বিরোধী বিক্ষোভ বের হয়।

এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ইসরাইলি সেনারা টিয়ার গ্যাসের পাশাপাশি রাবার বুলেট ও তাজা গুলি ব্যবহার করে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরাইলি সেনাদের গুলি, রাবার-বুলেট ও টিয়ার গ্যাসে আক্রান্ত হয়ে অন্তত ৬০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইসরাইলি কারাগারের দুঃসহ পরিস্থিতির প্রতিবাদে দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দি গত ১৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘট শুরু করেছেন। ফিলিস্তিনের বন্দি বিষয়ক কমিটির প্রধান ঈসা কারাজে সোমবার জানিয়েছেন, অনশন ধর্মঘটের নেতৃত্ব দানকারী ফিলিস্তিনি নেতা মারওয়ান বারগুসি’র শারিরীক অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ