শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গলায় ফাঁস দিয়ে সহকারী পুলিশ কমিশনারের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সহকারী পুলিশ কমিশনা সাব্বির আহমেদ আত্মহত্যা করেছেন। আজ শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অফিসার্স মেসের একটি কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তবে সাংবাদিকদের অফিসার্স মেসের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। যে কক্ষে তাঁর মৃতদেহ রয়েছে, সেই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। তিনি জানালার গ্রিলে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন।’

‘মাদরাসায় ডাক্তার-ইঞ্জিনিয়ার নয় শুধু আলেম তৈরি হবে’ এ কথায় একমত নই: মাওলানা মিসবাহ

পৃথিবীর সব নারীকে হিজাব পরার আহ্বান অস্ট্রিয়ার প্রেসিডেন্টের

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, ৩১তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তা সাব্বির আহমেদ সরফরাজ নগরীর রাজপাড়া থানায় কর্মরত ছিলেন। তিনি রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার এম ওবায়দুল্লাহর ছেলে।

ইফতে খায়ের আলম আরো জানান, রাতে তদারকি ডিউটি শেষে ভোরে সরফরাজ অফিসার্স মেসে ফেরেন। সকাল সাড়ে ৯টার দিকে তাঁর আত্মহত্যার খবর জানাজানি হয়। তাঁর চার বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। আর স্ত্রী সন্তানসম্ভবা বলে জানা গেছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ