সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

মার্কিন যৌথ হামলায় আফগান আইএস প্রধান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তান এবং আমেরিকার যৌথ অভিযানে আইএস এর আফগান প্রধান আবদুল হাসিব  নিহত হয়েছেন। গত বুধবার এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পেন্টাগন।

খবরে বলা হয়, চলতি সপ্তাহের বুধবার থেকে আইএস দমনে যৌথ অভিযান শুরু করে আফগানিস্তান এবং আমেরিকার সেনাবাহিনী। টানা ৪৮ ঘণ্টা ধরে চলে সেই অভিযান।

শুক্রবার পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডাভিস বলেন, ‘আমাদের ধারণা, আমরা তাকে মেরে ফেলতে সক্ষম হয়েছি। কিন্তু এখনও নিশ্চিত নই। ’ তিনি আরও জানিয়েছেন যে দুই দেশের সেনাবাহিনীর মোট ৯০ জন সদস্য আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে অভিযান চালায়। এনকাউন্টারে একাধিক জঙ্গি নেতাসহ প্রাণ গেছে ৩৫ জনের।

আবদুল হাসিবের মৃত্যু নিশ্চিত নয়। তবে এই খবর সত্যি হলে তা আফগান ও আমেরিকান সেনাবাহিনীর কাছে বিশাল সাফল্যের বিষয়। চলতি বছরের মধ্যেই আফগানিস্তানের আইএস প্রধান আবদুল হাসিবকে শেষ করার করার সংকল্প করেছে সেনাবাহিনী।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ