সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

সবচেয়ে সুন্দর মহিষ খুঁজে বের করার প্রতিযোগিতা পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের সবচেয়ে সুন্দর আজিখেলি জাতের মহিষ খোঁজার প্রতিযোগিতা শুরু হযেছে। এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় ২০০ টি প্রাণী।

উত্তরাঞ্চলীয় সোয়াত অঞ্চলের রাজধানী, মিনগোরাতে কৃষক এবং মেষ পালকেরা তিন দিনের এই প্রতিযোগিতায় অংশ নেয়। মেষের এই জাতটি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এই প্রতিযোগিতার অর্থায়ন করে মার্কিন সরকারের বৈদেশিক সাহায্য সংস্থা, ইউএসএআইড। প্রথম পুরস্কার বিজয়ীকে ৭৫ হাজার রুপি দেয়া হয়।

পুরস্কারটি জেতেন লাইক বদর, যিনি নিজের মহিষের পাল নিয়ে বেশ খুশি। ‘আমার একই জাতের ১০ টা মহিষ আছে। এ দিয়েই আমার জীবন চলে। আজ আমার মহিষ প্রথম পুরস্কার জেতায় আমি খুবই খুশি’- পাকিস্তানের ডন পত্রিকাকে বলেন মি. বদর।

অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তানকে দেয়া এক সাক্ষাতকারে পশুসম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, মহিবুল্লা খান বলন, আজিখেলি জাতের মহিষ প্রায় বিলুপ্তির পথে রয়েছে। এবং এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই "মানুষকে এই জাতটি এবং সুন্দর এ প্রাণীটির লালন-পালন সম্পর্কে সচেতন করে তোলা"। প্রথমবারের মত পাকিস্তানে এধরণের মহিষ সৌন্দর্য্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।

আজিখেলি মহিষ শুধুমাত্র সোয়াতেই পাওয়া যায় এবং একমাত্র এই জাতের মহিষই ঐ অঞ্চলের ঠাণ্ডা আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পেরেছে। যেকারণে, অন্যান্য জাতের মহিষের মত শীতকাল আসার আগে এই মহিষগুলোকে বিক্রি বা জবাই করতে হয় না।

ডন পত্রিকার ভাষ্য অনুযায়ী, মিনগোরা সৌন্দর্য্য প্রতিযোগিতায় বিশেষজ্ঞরা বলেছেন যে এই জাতের মহিষ শুধুমাত্র সুন্দরই নয় `বরং এই মহিষদের দুধ এবং মাংসও অন্যদের চেয়ে ভাল'।

-বিবিসি

ইসরাইল মানবতার দুশমন: পিয়ংইয়ং


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ