সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


সহিহ দীন প্রচারের স্বার্থেই কওমির স্বকীয়তা রক্ষা করতে হবে: মাওলানা রেজাউল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খ মাওলানা রেজাউল হক। লন্ডন প্রবাসী একজন দরদি ও পরিশ্রমী আলেম। জামিয়া ইসলামিয়া বার্মিংহামের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। লন্ডনে দীন প্রচারের পাশাপাশি বাংলাদেশেও নানারকম সেবামূলক কাজ করছেন। দেশের অনেক মসজিদ ও মাদরাসার উন্নয়ন হয়েছে তার হাতে। মাদরাসা শিক্ষা নিয়ে ভাবেন সব সময়। সম্প্রতি বাংলাদেশে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণা করা হয়েছে। এই নিয়ে লন্ডনের আলেমরা কী ভাবছেন সেটি জানতে আওয়ার ইসলামের পক্ষ থেকে শায়খ মাওলানা রেজাউল হকের সঙ্গে কথা বলেছেন রোকন রাইয়ান

সম্প্রতি বাংলাদেশ সরকার কওমি মাদরাসার দাওরা সনদের স্বীকৃতির ঘোষণা দিয়েছে প্রবাস থেকে বিষয়টা কীভাবে দেখছেন?

আমরা অত্যান্ত আনন্দিত। প্রায় দেড়শ বছরের পুরনো এই শিক্ষা ব্যবস্থাকে সরকার স্বীকৃতির ঘোষণা দিয়েছেন এটা অবশ্যই ইতিবাচক। কওমি স্বীকৃতির মাধ্যমে আওয়ামী লীগের সাথে শায়খুল হাদীস রহ. এর করা চু্ক্তির দ্বিতীয়টি বাস্তবায়িত হলো। এর মাধ্যমে দেশের লক্ষ লক্ষ কওমি শিক্ষার্থী সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবে।

অনেকে এই স্বীকৃতিকে বিকৃতি বলছে আপনার বক্তব্য কী?

আমি বিকৃতি বলবো না, মূল্যায়ন করেছে বলবো। কেননা দারুল উলুম দেওবন্দের নীতিমালা ও উসুল ঠিক রেখে স্বীকৃতির ঘোষণা দেয়া হয়েছে। কওমি মাদরাসাকে সরকারের হাতে তুলে দেয়া হয়নি। বোর্ড পরিচালনা, সনদ দেয়া, পরীক্ষা নিয়ন্ত্রণ, সিলেবাস প্রণয়ন সব কিছুই ওলামায়ে কেরামের হাতে থাকছে ‍সুতরাং বিকৃতি হবে না ইনশাআল্লাহ।

পরবর্তীতে সরকার কোনো হস্তক্ষেপ করতে পারে বলে কি মনে হয়?

এ বিষয়ে এখনই কিছু বলা মুশকিল। তবে সরকার চাইলে যে কোনো সময় হস্তক্ষেপ করতে পার। সেটা চাইলে স্বীকৃতি না দিলেও কেননা সরকার দেশের সম্পূর্ণ ভুখণ্ডের উপর নিয়ন্ত্রণ রাখে। তাই যদি কখনো সরকারি হস্তক্ষেপ আসে সেটা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। পাকিস্তানেও আমাদের মতো দাওরা হাদীসকে আরবী ও ইসলামিক স্টাডিজে স্বীক