হাসান আল মাহমুদ
প্রতিবেদক, আওয়ার ইসলাম
বাংলাদেশে তাখাচ্ছুছ (উচ্চতর ইসলামি গবেষণা) শিক্ষা চর্চা ও প্রসারের নিরলসভাবে কাজ করছেন মুফতি মোহাম্মদ আলী। জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সমাপন করে দারুল উলূম দেওবন্দ ভারতে গিয়ে দ্বিতীয়বার দাওরায়ে হাদিস পড়ে ওখানেই 'তাখাচ্ছুছ ফিল ফিকহীল ইসলামি'র উপর উচ্চতর গবেষণা করেন।
বাংলাদেশে এসে সাভারের জামিয়া মাদানিয়া রাজফুলবাড়ীতে প্রথমে শিক্ষকতা করেন। পরে শেখ জনরুদ্দীন দারুল কুরআন চৌধুরী মাদরাসা ঢাকার হাদিসের অধ্যাপনা করেন সাত বছর যাবত। মুহাদ্দিস হিসেবে দীর্ঘ নয় বছর অধ্যাপনা করেন জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকায়। তারপর তিনি প্রতিষ্ঠা করেন একাধিক জামিয়া প্রতিষ্ঠান।
২০০৬ সালে জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা, ২০১০ সালে আল জামিয়াতুল ইসলামি ইদারাতুল উলূম আফতাবনগর ঢাকা প্রতিষ্ঠা করেন। এছাড়া নিজ জন্মভূমি নরসিংদীতে জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘীবাড়ি (১৯৯৩ সালে) , লালমনিরহাটে দারুল উলূম মাদানিয়া, আড়াইহাজারে মাদিনাতুল উলূমসহ তাঁরই প্রতিষ্ঠিত আরো প্রতিষ্ঠান রয়েছে।
সম্প্রতি দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমান স্বীকৃতিপ্রাপ্ত কওমি মাদরাসার ছয়টি বোর্ডের অন্যতম একটি বোর্ড 'বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ'র তিনি মহাসচিবের দায়িত্ব পালন করছেন। অন্যতম সদস্য হিসেবে আছেন সমন্নিত কওমি বোর্ড 'আলহাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ' এর। অধ্যাপনা, খেতাবত, আত্মশুদ্ধিমূলক ইসলাহি বয়ান ছাড়াও তিনি লিখেছেন 'নামায মিরাজুল মুসলিমীন, মুমিনের সম্বল, (৩ খন্ডে) সত্যের দিশারী, সীরাতে রাসূলে আজম (অনুবাদ), ফতওয়ায়ে আলমগীরের আংশিক অনুবাদ, বিশ্বকোষ (প্রবন্ধ ও অনুবাদ) এবং ফতওয়া ও মাসায়িল ইত্যাদি গুরুত্বপূর্ণ গ্রন্থ।
বাংলাদেশে তাখাচ্ছুছ শিক্ষা চর্চা ও প্রসারের স্বপ্নে তিনি দারুল উলূম থেকে ফিরেই 'ইদারাতুল উলূম' নামটি চয়ন করে রাখেন। দীর্ঘ দিনের লালিত স্বপ্নের স্বতন্ত্র পরিস্ফুটন ঘটতে শুরু করে ২০১০ সালে রাজধানীর আফতাব নগর জহুরুল ইসলাম সিটির সুবিশাল নিজস্ব জায়গায় 'আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আ