সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

কুকুরের মাংস ৩০০ টাকা কেজি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের নাগাল্যান্ডে দেদারছে মানুষকে খাওয়ানো হচ্ছে কুকুরের মাংস। ৩০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে কুকুরের মাংস। রীতিমত জ্যান্ত কুকুর আমদানি হচ্ছে পাশের রাজ্য থেকে।

ভারতের আসাম রাজ্যের নগাঁওয়ের সামাগুড়ি থেকে নাগাল্যান্ডে পাচার হওয়ার উদ্দেশ্যে অপহৃত হওয়া ৭৫টি কুকুর উদ্ধার  করে পুলিশ। এর মধ্যে ২২টি কুকুর বাঁচানো যায়নি, থানাতেই মৃত্যু হয় কয়েক'টির।

বাকি কুকুরগুলির সেবা যত্নের দায়িত্ব নিয়েছে পিপলস ফর অ্যানিমলস-এর গুয়াহাটি শাখা। আপাতত তাদের আশ্রয়েই থাকবে এই কুকুরগুলো।

সামাগুড়ি থানার ওসি রাজীব বর্মন জানান, এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।   গ্রেফতারকৃতদের জেরা করে পুলিশ জানতে পারে নগাঁও এর রূপোহি এলাকা থেকে ঘুমপাড়ানো বিস্কুট দিয়ে তারা কুকুরগুলিকে অপহরণ করে। ওই অবস্থাতেই তাদের মুখ সেলাই করে দেওয়া হয়। প্রতিটি জ্যান্ত কুকুর তারা ৫০০ টাকা করে বিক্রি করতো।

[চোখের সামনেই আছড়ে পড়ল বিমান (ভিডিও ভাইরাল)]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ