সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

গরুর মাংস খাওয়ায় ধর্ষণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গরুর মাংস খাওয়ার অপরাধ এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, মেয়েটির চাচা-চাচিকেও হত্যা করা হয়েছে।

ঘটনার বিবরণে মেয়েটি বলে, জোর করেই ঘরের ভিতর ঢুকে পড়েছিল তারা। জিজ্ঞেস করেছিল, তোমরা কি গরুর মাংস খাও? মেয়েটি না করেছিল। কিন্তু, তাও তারা জোর করে চাপিয়ে দিল গরুর মাংস খাওয়ার অপরাধ। মেয়েটির চাচা-চাচীকে খুন করে তাকে দল বেঁধে ধর্ষণ করা হয়।

২০ বছর বয়সি মেয়েটিকে যখন হাসপাতালে ভর্তি করানো হয় তখনো সে ভয়ে জড়োসরো হয়ে ছিলো। মামলাও করতে চায়নি তারা। কারণ, ধর্ষণকারীরা শাসিয়ে গেছে এই ঘটনাটা জানাজানি হলে তাকেও খুন করে ফেলা হবে।

পুলিশ অবশ্য ধর্ষণকারী ৪ জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, ধর্ষণকারীরা কোনো নিরামিষ সংগঠনের সদস্য না। শুধুমাত্র ধর্ষণ করার জন্যই তারা গরুর মাংস খাওয়ার অপরাধ চাপিয়ে দিয়েছে।

ভারতের উত্তর প্রদেশের হরিয়ানা রাজ্যে ঘটেছে ঘটনাটি। সেখানে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ। এ নিয়ে প্রায়ই সেখানে মুসলমান অধিবাসীদের সাম্প্রদায়িক হামলার শিকার হতে হচ্ছে। এ বছরের শুরুর দিকে সেখানে এক রেল ইস্টিশনে দুজন মহিলা ধরে পেটানো হয় শুধু এই অপরাধে যে তারা সাথে করে গরুর মাংস বহন করছিল।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ