সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

পাকিস্তানের পাল্টা আক্রমণে ৫০ আফগান সীমান্ত রক্ষীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ক্রমশই সামরিক সংঘাতে জড়িয়ে পড়ছে পাকিস্তান ও আফগানিস্তান। ভারতের প্রভাবেই উভয় দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে বিশ্লেষকগণ। গত সপ্তাহে আফগানিস্তানের আক্রমণের পাল্টা আক্রমণ চালিয়ে পাকিস্তান। এতে আফগান ফোর্সের কমপক্ষে ৫০ সদস্য নিহত হয়েছে।

বেলুচিস্তানের চমনের ফ্রন্টিয়ার কোরের ইন্সপেক্টর জেনারেল (আইজি) মেজর জেনারেল নাদিম আঞ্জম বলেন, রোববার পাক-আফগান বর্ডারে আফগান ফোর্সের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীর পাল্টা হামলায় কমপক্ষে পঞ্চাশ জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় শতাধিক।

চমনে মিডিয়ার সাথে প্রেস বিফ্রিংয়ের সময় তিনি বলেন, আমরা আফগানিস্তানের ক্ষয়ক্ষতির কারণে খুশি নই যেহেতু তারা আমাদের মুসলমান ভাই। কিন্তু পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।

আফগানিস্তানে তালেবান নেতাকে হত্যা করল আইএস

আলেম হতে চান আলতু মিয়া, ভর্তি হয়েছেন মাদরাসায়

তিনি আরোও বলেন, তারা (আফগানিস্তান) যদি দ্বিতীয়বার হামলার চেষ্টা করে তাহলে এর দিগুণ ক্ষয়ক্ষতির শিকার হবে। মেজর জেনারেল নাদিম আরোও বলেন, তারা (আফগান ফোর্স) বিনা উত্তেজনায় বেসামরিক অধ্যুষিত এলাকায় হামলা চালিয়ে কাপুরুষতার পরিচয় দিয়েছে, যখন সেখানে পাক সেনা বাহিনী আদম শুমারির কাজে নিয়োজিত ছিলো।

উল্লেখ্য, গতকাল শনিবার বেলুচিস্তানের চমন শহরে আফগান ফোর্সের গুলিবষণের কারণে নিরাপত্তাকর্মীসহ ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ