শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ফেসবুকে আসছে টিভি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চমক যেনো শেষই হচ্ছে না। একেরপর নতুন প্রোগ্রাম যুক্ত হচ্ছে ফেসবুকে। টিভি মিডিয়ার পথে এগোচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে পরিচিত ফেসবুক। এ বছরের জুন মাস নাগাদ 'টিভি অনুষ্ঠান' এর মতোই দুই ডজন অনুষ্ঠান প্রচার করতে যাচ্ছে ফেসবুক।

অবশ্য, গত বছরের ডিসেম্বর মাস থেকেই ফেসবুকের টিভি অনুষ্ঠান নিয়ে গুঞ্জন শুরু হয়। গুঞ্জন উঠেছিল আমাজন, হুলু ও নেটফ্লিক্সের মতো গেম কনটেন্টের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান দেখাতে শুরু করতে পারে ফেসবুক।

লাইভ হত্যাকাণ্ড ঠেকাতে তিন হাজার কর্মী নিয়োগ করবে ফেসবুক

ফেসবুক ব্যবহারে কিছু ইসলামি নির্দেশনা

এবারে বেশ কয়েকটি সূত্র উল্লেখ করে ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার বলছে, ফেসবুককে ঘিরে তৈরি হওয়া গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। দুই ধরনের অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা করছে ফেসবুক। এর মধ্যে একটি হচ্ছে বড় বাজেটের টিভির মতো মেগা সিরিয়াল, আরেকটি হচ্ছে কম খরচের ৫ থেকে ১০ মিনিটের শো। প্রতিদিন এ শোগুলোর নতুন পর্ব দেখানো হবে। এর মধ্যে কমেডি শো থাকবে। ইতিমধ্যে এ ক্ষেত্রে লোক নিয়োগ দিয়েছে ফেসবুক।

ফেসবুকের এই ভিডিও উদ্যোগ নেওয়ার অর্থ হচ্ছে ফেসবুকে প্রকাশিত ভিডিওগুলোর ওপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখা। প্রায় ২০০ কোটি ব্যবহারকারীর ওয়েবসাইট হিসেবে আমাজন, ইউটিউবের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করতে চায় ফেসবুক। তরুণ প্রজন্মকে আকৃষ্ট করা ও উদ্ভাবনে পিছিয়ে পড়ার আশঙ্কা থেকে নতুন উদ্যোগের দিকে যাচ্ছে ফেসবুক। এ ছাড়া বিজ্ঞাপন থেকে অর্থ আয় করার বিষয়টিও বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ